(ছবি) এমটিভি এমা ২০১৬ : বোল্ড অবতারে নজর কাড়লেন দীপিকা

এমটিভি এমা ২০১৬ -র অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দীপিকা পাডুকোন। এই অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়লেও বিতর্ক পিছু ছাড়ল না দীপিকার।

সাফল্যের শিখরে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। একের পর এক বলিউড সিনেমায় সাফল্য যেমন রয়েছে তেমনি দীপিকার প্রথম হলিউড ছবি 'ট্রিপল এক্স' ও মুক্তির অপেক্ষায় রয়েছে। এর সঙ্গেই পরিচালক সঞ্জয় লীলা বনশালীর 'পদ্মাবতী' সিনেমার শ্যুটিংয়ের কাজও শুরু করেছেন। এর মধ্যেই এমটিভি এমা ২০১৬ -র অনুষ্ঠানে দেখা গেল দীপিকা পাডুকোনকে। এই অনুষ্ঠানে সবার নজর কাড়লেও বিতর্ক পিছু ছাড়ল না দীপিকার। [(ছবি) সুপারহট! দীপিকা পাড়ুকোনের অদেখা কয়েকটি ছবি]

এমটিভি এমা ২০১৬ তে দীপিকার আউটফিটকে সংবাদ মাধ্যম 'ডেইলি মেল' তাদের প্রতিবেদনে 'বলিউড ব্লান্ডার' বলে বর্ণনা করেছে। ডেইলি মেল তাদের প্রতিবেদনে লিখেছে, দীপিকা পাডুোকনের স্টানিং লুকের সঙ্গে তার পোশাক একেবারেই বেমানান। এর আগে সংবাদ মাধ্যমটি অন্য একটি প্রতিবেদনে দীপিকা পাডুকোনের নাম না জেনেই শুধুমাত্র বলিউড অভিনেত্রী বলে সম্বোধন করেছিল। [দীপিকা পাডুকোন এর 'ওম শান্তি ওম' সিনেমার এই ছবিগুলি আপনার নজর কাড়বেই]

{photo-feature}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+