Deepika Padukone: দীপিকার জেএনইউতে যাওয়াই কাল হয়েছিল, ছপকের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন মেঘনা গুলজার

Deepika Padukone: বলিউডের প্রথম সারির নায়িকা এখন দীপিকা পাড়ুকোন। আলিয়া ভাটের সঙ্গে রীতিমতো চলছে টক্কর। সেই দীপিকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক মেঘনা গুলজার। অ্যাসিড হামলা নিয়ে ছবি তৈরি করেছিলেন মেধনা। তার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন।

কিন্তু সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তার কারণ নাকি অভিনেত্রী নিজেই। পরিচালক মেঘনা গুলজার অভিযোগ করেছে দীপিকা ছবিটি মুক্তির ছিক আগেই জেএনইউর আন্দোলনে সমর্থন জানিয়ে সেখানে গিয়েছিলেন। তার জন্যই তাঁর এতো ভাল কন্টেন্টের ছবিও বক্স অফিসে তেমন দাঁড়াতে পারেনি।

Deepika Padukone

মেঘনা গুলজার এতো দিনে সেই ছবির অসাফল্য নিয়ে মুখ খুলেছেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেঘনা গুলজার জানিয়েছেন, তবে তার সঙ্গে মেঘনা গুলজার বলেছেন যেসময় ছবিটি মুক্তি পেয়েছিল সেসময় খুব একটা শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল না গোটা দেশে। রাজধানী দিল্লি উত্তাল হয়ে ছিল। তার একটা আঁচ গোটা দেশেই ছিল। তার উপরকে ছবির অভিনেত্রী যখন জেএমনইউতে হাজির হন তখন অন্য একটা প্রভাব তো পড়বেই।

এনআরসি আর সিসিএ নিয়ে তখন গোটা দেশ উত্তাল পরিস্থিতি। জেএনইউর পড়ুয়ারা মোদী সরকারের বিরোধিতায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাতে এক প্রকার সমর্থন জানিয়েই জেএনইউতে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। পরিচালক মেঘনা গুলজারের দাবি তাতেই নাকি প্রভাব পড়েছিল বক্স অফিসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+