Deepika Padukone: আনন্দের কোনও রং হয় না, প্রেগন্যান্সি ফটো শ্যুটের সাদা-কালো ছবি দিলেন দীপিকা-রণবীর
অপেক্ষার আর কয়েকটা দিন। অক্টোবরেই নাকে সুখবর আসবে। তার আগে প্রেগন্যান্সি ফটোশ্যুট প্রকাশ্যে আনলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন তাঁরা।
সাদা কালো ছবিতে আনন্দের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে সেই ছবিতে। মাতৃত্বের স্বাদ যে অভিনেত্রী সম্পূর্ণভাবে উপভোগ করছেন তা ছবির ছত্রে ছত্রে প্রকাশ্যে এসেছে। সাদা কালো ছবি হলেও এই আনন্দের যে কোনও রং হয় না। মাতৃত্বের এই আনন্দকে কোনও রঙে মিলিয়ে দেওয়া যায় না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে দীপিকা-রণীরের প্রেগন্যান্সি ফটো শ্যুটে।

অন্তঃসস্ত্বা অবস্থাতেই কল্কি এডির প্রমোশনে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁর প্রেগন্যান্সি নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দীপিকার প্রেগন্যান্সিকে ফলস বলে কটাক্ষ করেছেন। আর্টিফিসিয়াল বেবিবাম্প নিয়ে ঘুরছেন তিনি। যদিও অভিনেত্রী নিজে এই নিয়ে একটি শব্দও খরচ করেননি। এমনকী রণবীর সিংকেও এই নিয়ে একটি শব্দও খরচ করতে শোনা যায়নি। উল্টে একাধিকবার প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন তিনি। এবং দীপিকাকে রীতিমতো গার্ড করে নিয়ে গিয়েছিলেন তিনি।
শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথমেই সন্তানের জন্ম দেবেন দীপিকা। প্রথম সন্তানের আগমনের আগে থেকেই উৎসাহী দুই তারকা। ২০১৮ সালে ইতালিতে তাঁদের বিয়ে হয়। সেই বিয়ের আসরও কোনও ড্রিমল্যান্ডের থেকে কম ছিল না। ইতালির লেক কোমোয় বসেছিল বিয়ের আসর।
একের পর এক হিট ছবির দিয়েছেন দুই তারকা। চলতি বছরেই দীপিকা পাড়ুকোনের কল্কি এডি বক্স অফিসে রেকর্ড গড়েছে। গত বছর পর পর দুটি ছবিতে বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছেন দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের সঙ্গে পাঠান এবং জওয়ান পর পর দুটি ছবি সুপার হিট হয়েছে। বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছিল ছবি দুটি। জওয়ান ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা। তারপরেই প্রকাশ্যে আসে তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন।












Click it and Unblock the Notifications