'সেক্সিয়েস্ট ওমেন' হিসাবে এশিয়ায় দশক সেরা দীপিকা! আলিয়া পেলেন কোন 'খেতাব'
কয়েকদিন আগেই ঘোষিত হয়েছিল যে , এশিয়ায় দশকের 'সেক্সিয়েস্ট ম্যান' হৃতিক রোশন। আর এবার দশকের সেরা 'সেক্সয়েস্ট' ওমেন এর তকমা পেলেন দীপিকা পাড়ুকোন। লন্ডনের একটি সংস্থা তাদের সমীক্ষায় এমন তথ্য তুলে ধরেছে।
কয়েকদিন আগেই ঘোষিত হয়েছিল যে, এশিয়ায় দশকের সেরা 'সেক্সিয়েস্ট ম্যান' হৃতিক রোশন। আর এবার দশকের সেরা 'সেক্সয়েস্ট' ওমেন এর তকমা পেলেন দীপিকা পাড়ুকোন। লন্ডনের একটি সংস্থা তাদের সমীক্ষায় এমন তথ্য তুলে ধরেছে। গোটা বশ্বের নিরিখে দীপিকাই এই দশকে 'সেক্সিয়েস্ট এশিয়ান ওমেন' হিসাবে বিবেচিত। অন্যদিকে বলিউডের আরও এক অভিনেত্রী আলিয়া ভাটও পেয়েছেন আরও এক সম্মান।

দীপিকার উত্থান
২০১৮ সালে দীপিকা পাড়ুকোনে এশিয়ার সেরা মহিলা হিসাবে সম্মান পেয়েছিলেন। আর সেই জায়গা থেকে বলিউডের ' পিকু' জিতে নিয়েছেন দশকের 'সেক্সিয়েস্ট' মহিলার তাজ। আর দীপিকা স্বভাবতই এমন তাজ পেয়ে খুশি বলেই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

২০১৮ সালের সেরা এশিয় মহিলা কে?
এশিয়ার সেরার সেরা মহিলা হিসাবে বিবেচিত হয়েছেন আরও এক বলিউড কন্যা আলিয়া ভাট।উল্লেখ্য, রণবীর কাপুরের প্রাক্তন দীপিকা ২০১৮ সালে যে জায়গায় ছিলেন , তা ২০১৯ সালে দখল করে নিলেন রণবীরের বর্তমান গার্লফ্রেন্ড।

'সেক্সিয়েস্ট ওমেন' এর তালিকায় বলিউড থেকে আর কে কে ?
'সেক্সিয়েস্ট ওমেন' হিসাবে এবার এশিয়ার সেরার সেরা তালিকায় দীপিকা ছাড়াও রয়েছেন নিয়া শর্মা, শিবাঙ্গা জোশীরা। প্রসঙ্গত, চতুর্থস্থানে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, পঞ্চমে ভারতীয় কন্যা সুরভি চন্দনা, ষষ্ঠ ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া রয়েছেন দশম স্থানে। অন্যদিকে, এই তালিকায় সর্বকনিষ্ঠ হিসাবে উঠে এসেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা।












Click it and Unblock the Notifications