Salman Khan Life Threat: ২ কোটি না দিলে মেরে দেব, ফের হুমকি 'টাইগার'কে

Salman Khan Life Threat: ফের হুমকি বলি সুপারস্টার সলমান খানকে! দু কোটি টাকা না দিলে প্রাণে মারার হুমকি অভিনেতাকে। গত কয়েকদিন আগেই একই ভাবে অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এমনকি বাবা সিদ্দিকির (Baba Siddique Murder) থেকেও অবস্থা আরও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের হুঁশিয়ারি সলমান খানকে।

আর এহেন হুমকির পরেই তৎপর মুম্বই পুলিশ। জানা যাচ্ছে, মুম্বই ট্র্যাফিক পুলিশের (Mumbai Traffic Police) কন্ট্রোল রুমে বলি সুপারস্টারের নাম করে এহেন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই টাকা না মেটালে অভিনেতাকে খুনের হুমকিও (Salman Khan Life Threat) দেওয়া হয়েছে। কে বা কারা এই হুমকি বার্তা পাঠাল তা এখনও স্পষ্ট নয়।

Salman Khan Life Threat

তবে ঘটনার পরেই একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। এর পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনও ভূমিকা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই সলমন খানের বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

একাধিক পুলিশ কর্মী এবং কিউআরটিকে মোতায়েন করা হয়েছে। তবে বাবা সিদ্দিকির খুনের পর থেকেই অভিনেতার নিরাপত্তা আরও আঁটসাঁট করেছে মুম্বই পুলিশ। বলে রাখা প্রয়োজন, সম্প্রতি জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির আগে হুসেন শেখ মৌসিন (২৪)। গত কয়েকদিন আগেই মুম্বই পুলিশের হোয়াটস অ্যাপে অভিনেতাকে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ কোটি টাকা চাওয়া হয়। আর তা না দিলে বাবা সিদ্দিকির থেকেও পরিস্থিতি খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয়।

সেই ঘটনার তদন্তে নেমে হুসেন শেখ মৌসিনের খোঁজ পান আধিকারিকরা। আর এরপরেই তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাঁকে জেরা করা হচ্ছে। কেন কীসের জন্য এহেন হুমকি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মুম্বই ঘিরে আতঙ্কের কালো মেঘ। বিশেষ করে যেভাবে বাবা সিদ্দিকিকে খুন করা হয়েছে এরপর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দুষ্কৃতীদের নজরে রয়েছে বাবা সিদ্দিকির ছেলে জিশানও। মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব আসন থেকে বিধায়ক তিনি।

গত শুক্রবার তাঁর অফিসে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। আর সেখানে জিশানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যা উদ্বেগ বাড়িয়েছে পুলিশের। বলে রাখা প্রয়োজন, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গত ১২ অক্টোবর নিজের দফতরের সামনেই খুন হতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+