অমিতাভ বচ্চন পেতে চলেছেন দাদাসাহেব ফালকে সম্মান
অমিতাভ বচ্চন পেতে চলেছেন দাদাসাহেব ফালকে সম্মান
কিংবদন্তি অভিনেতা ও বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন দাদাসাহেব ফালকে উপাধিতে ভূষিত হতে চলেছেন। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এই পুরস্কার প্রদান করবেন বলে জানা গিয়েছে।

বছরের সেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিজ্ঞান ভবনে। কেন্দ্রের তথ্য–সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রীতি অনুযায়ী বিজয়ীদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেওয়ার কথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। কিন্তু সূত্রের খবর, অনুষ্ঠান শেষে বিজয়ীদের সঙ্গে চা–পর্বে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালে রাষ্ট্রপতির হাত দিয়ে কিছু পুরস্কার দেয়া হয় এবং পুরস্কার প্রদানের অনুষ্ঠানকে দু’টি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে পুরস্কার দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও রাজ্যবর্ধন সিং রাঠোর। রাষ্ট্রপতি দ্বিতীয় পর্বে এসে পুরস্কার প্রদান করেন।
৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয় এ বছরের আগস্টে। যেখানে গুজরাটি ছবি 'হেলারো’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাবে। অন্যদিকে, ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা উরি ও অন্ধাধুন সিনেমার জন্য যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাবেন। তেলেগু ছবি 'মহান্তি’র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাবেন কীর্তি সুরেশ। উরি ছবির পরিচালক আদিত্য ধরকে দেওয়া হবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications