ছেলে বরুণকে নয় রাজকুমারকে নিয়ে ফিল্ম তৈরি করতে চান ডেভিড ধওয়ান! কেন এমন জানেন

২০১৭ সালে গোটা বলিউডকে রাজকুমার রাও প্রায় একাই মাতিয়ে রেখেছিলেন। একের পর এক কম বাজেটের ছবি তাঁকে ভর করেই বক্স অফিসের বৈতরণী পার করেছে।

২০১৭ সালে গোটা বলিউডকে রাজকুমার রাও প্রায় একাই মাতিয়ে রেখেছিলেন। একের পর এক কম বাজেটের ছবি তাঁকে ভর করেই বক্স অফিসের বৈতরণী পার করেছে। 'বরেলি কী বরফি', 'নিউটন', 'শাদি মে জরুর আনা' ইত্যাদি ছবিতে একাই মাত করে দিয়েছেন রাজকুমার রাও। আর তিনি এই মুহুর্তে বলিউডের বহু পরিচালকের প্রথম পছন্দ।

ছেলে বরুণকে নয় রাজকুমারকে নিয়ে ফিল্ম তৈরি করতে চান ডেভিড ধওয়ান! কেন এমন জানেন

সেই নিয়মেই রাজকুমার , পরিচালক ডেভিড ধওয়ানেরও প্রথম পছন্দের তালিকায় রয়ে গিয়েছেন। আর এনিয়ে মুখ খুলেছেন স্বয়ং ডেভিডের ছেলে বরুণ ধওয়ান। বরুণ জানিয়েছেন , ডেভিড ধওয়ান বহু দিন থেকেই একটি সিরিয়াস ছবি তৈরির বিষয়ে এগোচ্ছেন। আর সেজন্য ডেভিডের পছন্দ রাজকুমারকে। তাঁর ছেলে বরুণকে এছবির জন্য ভাবছেন না ডেভিড। এবিষয়ে পরিচালক ও অভিনেতার মধ্য়ে কথা বার্তাও অনেকটা এগিয়েছে বলে খবর। কেন বরুণ নয় রাজকুমারকে নিতে চাইছেন ডেভিড ধওয়ান? সে প্রশ্নের উত্তরে বরুণ জানিয়েছেন আপাতত রাজকুমার ডেভিডের অন্যতম প্রিয় অভিনেতা। বরুণ চাইছেন, খুব শিগগিরিই তৈরি হোক ছবিটি।

ছেলে বরুণকে নয় রাজকুমারকে নিয়ে ফিল্ম তৈরি করতে চান ডেভিড ধওয়ান! কেন এমন জানেন

উল্লেখ্য, বরুণ ধওয়ান সাম্প্রতিককালে 'অক্টোবর ' ছবিতে নিজের চেনা ইমেজ ঝেড়ে ফেলে অন্য় রকমের চরিত্রে ধরা দিয়েছেন। এর আগেও 'বদলাপুর' ছবিতে বরুণকে এক্কেবারে আলাদা রকমের চরিত্রে দেখা গিয়েছে। এদিকে, ডেভিড ধওয়ান পরিচিত তাঁর মাজাদার ছবিগুলি পরিচালনার জন্য। বহুদিন বাদে তিনি কোনও অন্য রকমের কাহিনি বিন্যাস নিয়ে ছবি করার কথা ভাবছেন। এবার দেখার সেই ছবিতে শেষ পর্যন্ত রাজকুমার রাওকেই দেখা যায় , নাকি বরুণ ধওয়ানই শেষ পর্যন্ত আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+