Cyclone Michaung: চেন্নাইয়ে ঘূর্ণিঝড় মিচাংয়ে ২৪ ঘন্টা আটকে ছিলেন আমির খান! যেভাবে উদ্ধার করা হল অভিনেতাকে

Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিচাংয়ের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে শহর চেন্নাই-সহ তামিলনাড়ু। ঝড়ের আগে প্রবল বৃষ্টি হয়েছে। চেন্নাই শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এনডিআরএফ এবং অন্য সরকারি উদ্ধারকারী দল উদ্ধার কার্য চালাচ্ছে।

এরই মধ্যে বড় খবর, বলিউড অভিনেতা আমির খান চব্বিশ ঘন্টা এই ঝড়ের মধ্যেই আটকে পড়েছিলেন। তার সঙ্গে ছিলেন অভিনেতা বিষ্ণু বিশালও। তাঁরা ছিলেন কারাপাক্কামে। তবে তাঁদেরকে একটু দেরি হলেও উদ্ধার করেছে শহরের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ।

আমির খান

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমির খান এবং অভিনেতা বিষ্ণু বিশালের আটকে পড়ার ছবি ভাইরাল হয়েছে। তাঁদের দুজনকেই চব্বিশ ঘন্টা পরে নিরাপদে বের করা হয়। অভিনেতা বিষ্ণু বিশাল নিজের এক্স হ্যান্ডেলে আটকে পড়ার কিছু ছবি শেয়ার করেছেন।

আমির খান এবং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের উদ্ধারকারী দলের ছবি শেয়ার করে বলেছেন, তাঁদের মতো আটকে পড়া লোকেদের সাহায্য করার জন্য ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগকে ধন্যবাদ। সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন, সেই সব প্রসাসনিক ব্যক্তিদের যাঁরা একটানা কাজ করে চলেছেন।

বিষ্ণু বিশাল আগে জানিয়েছিলেনন তাঁরা কারাপাক্কামে আটকা পড়েছিলেন। আটকা পড়েছিলেন তাঁর স্ত্রী ব্যাটমিন্টন তারকা জ্বালা গুট্টাও। তিনি লিখেছেন, বাড়িতে জল ঢুকেছে এবং তা খারাপ ভাবে বাড়ছে। তিনি সাহায্যের জন্য আবেদন করেছেন। বিদ্যুত নেই, ওয়াইফাই নেই, ফোনের সিগন্যাল নেই।

তামিলনাড়ুর শিল্পমন্ত্রী টিআরবি রাজা উদ্ধার অভিযানে ধৈর্য ধরার জন্য অভিনেতা আমির খানের প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, আশ্চর্যজনকভাবে তিনি উদ্ধারের জন্য কোনও স্ট্রিং টেনে আনার চেষ্টা করেননি।

জানা গিয়েছে, আমির খান গত অক্টোবর থেকে মায়ের চিকিৎসার জন্য চেন্নাইয়ে রয়েছেন। তিনি মায়ের চিকিৎসাকেন্দ্রের কাছে একটি হোটেলে থাকার পরিকল্পনা করেছিলেন প্রয়োজনে যাতে মায়ের কাছে যেতে পারেন।

এপ্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সূর্য ও কার্তি চেন্নাইয়ের মানুষকে সাহায্য করার জন্য ১০ লক্ষ টাকা দান করেছেন। অভিনেতা ফ্যান ক্লাবের মাধ্যমে এই অর্থ এবং বিভিন্ন ত্রাণ সামগ্রি বিতরণ করা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত এদিন দুপুর নাগাদ ঘূর্ণিঝড় মিচার আছড়ে পড়ে অন্ধ্রপ্রদেশের বাপাতলায়। তবে আছড়ে পড়ার পরে তার শক্তি হ্রাস পায়। চেন্নাই ছাড়াও অন্ধ্র প্রদেশের উপকূল অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+