'লক্ষ্মী' মেয়ে সমন্তা বিকিনিতে, হইচই সিনে দুনিয়ায়

১৫ অগস্ট মুক্তি পেয়েছে তামিল সিনেমা 'অঞ্জান', বাংলা অর্থে নির্ভীক। এখানে মুখ্য নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন সমন্তা। এতদিন দক্ষিণী ছবির দর্শকরা তাঁকে শাড়ি-সালোয়ার পরা ঘরোয়া মেয়ে বলেই জানতেন। খুব বেশি হলে বক্ষ বিভাজিকাটুকু দেখা গিয়েছে অ্যাদ্দিন। কিন্তু এ কী! একটি গানের দৃশ্যে দেখা গেল, বিকিনি পরিহিত অবস্থায় তাঁকে নেচে নেচে গান গাইতে। মেদহীন অবয়বের ভাঁজ থেকে উপচে পড়ছে যৌবন। চেনা ছক ভেঙে বেরিয়ে বিন্দুমাত্র বিচলিত বা লজ্জিত নন সমন্তা। বলেছেন, "সাহসী পোশাকে অভিনয় করতে ভালোই লেগেছে। এতে বেশি করে দর্শক আমার সিনেমা দেখতে ভিড় জমাবেন।" বিশ্লেষকদের মতে, আর পাঁচটা নায়িকার মতো উনিও বিলকুল বুঝেছেন, আজকের জমানায় শরীর না দেখালে গতি নেই। তাই বাধ্য হয়ে খোলামেলা হতে হল তাঁকে।
'অঞ্জান' সিনেমাটির থিম মুম্বইয়ের অন্ধকার জগৎ। মাফিয়াদের দমনে পুলিশ হঠাৎই সক্রিয় হয়ে ওঠে। পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা যায় কিছু দুষ্কৃতী। বদলা নিতে এক মাফিয়া সর্দার অপহরণ করে পুলিশ কমিশনারের মেয়েকে। এই ভূমিকাতেই অভিনয় করেছেন সমন্তা। অপহরণের পর মাফিয়া ডনের সঙ্গে ভালোবাসা গড়ে ওঠে তাঁর। এ নিয়ে আবর্তিত হবে সিনেমাটি। বলিউডের মনোজ বাজপেয়ী, রজপাল যাদব, দলীপ তাহিল প্রমুখ অভিনয় করেছেন এই সিনেমায়।












Click it and Unblock the Notifications