শত্রুঘ্ন সিনহার জন্য নিরাপত্তাহীনতায় ভুগতেন অমিতাভ? বিহারিবাবুর বইয়ে চমকে দেওয়া তথ্য
নয়াদিল্লি, ৮ জানুয়ারি : একটা সময় ছিল যখন অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং অমিতাভ বচ্চনের মধ্যে শত্রুতার খবর সংবাদে থাকত। একে অপরের মুখ দেখা পর্যন্ত পছন্দ করতেন না দুজনে।
সময়ের সঙ্গে সঙ্গে অনেককিছু বদলেছে, দুজনেরই সমাজে প্রভাব প্রতিপত্তি বেড়েছে। কিন্তু সম্পর্কের জটিলতা হয়তো এখনো একই জায়গায় থিতিয়ে রয়েছে। সম্পর্কে ফাটল ধরার পর দশক পেরিয়ে গিয়েছে, কিন্তু ফের দুজনের অতীত ফিরে এসেছে বিতর্কের মোড়কে। প্রবীন চলচ্চিত্র সাংবাদিক ভারতী এস প্রধানের কলমে শত্রুঘ্ন সিনহার জীবনীতে ফের উঠে এসেছে সেই থিতিয়ে পরা তিক্ততা।
'এনিথিং বাট খামোশ' শীর্ষক এই বইতে অমিতাভ বচ্চনের সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন শত্রুঘ্ন সিনহা যা সত্যিই চমকে দেওয়ার মতো।
বিগ বি-র সম্পর্কে ঠিক কী কী বলেছেন শত্রুঘ্ন দেখে নিন নিচের লিঙ্কে ক্লিক করে।

কালা পাথরের সেটে
"কালা পাথর ছবির সেটে অমিতাভ কখনও তার পাশের চেয়ারে আমাকে বসার জন্য বলতোও না। নাতো সেটের সিটিং আম্ব্রেলা ভাগ করত। আমরা শুটিংয়ের জন্য একই হোটেল থেকে বেরিয়ে একই শুটিংস্পটে যেতাম। অমিতাভ নিজের গাড়িতে যেত, কিন্তু কখনও একসঙ্গে আমাদের যাওয়ার কথা বলত না। আমার খুব অবাক লাগত। আর ভাবতাম ও কেন এমন করছে, কারণ আমি তো কখনও ওর বিরুদ্ধে কোনও অভিযোগ করিনি।"

অ্যাকশন দৃশ্য
"ওই এক দৃশ্যে অমিতাভ আমাকে পাগলের মতো মারধর করেছিল, যতক্ষণ না শশী কাপুর এসে আমাদের আলাদা করেছিল। সেই সময় আমি আমার মুখ খুলেছিলাম এবং প্রতিবাদ করেছিলাম যে, এই দৃশ্য আমার কাছে ব্যাখ্যা করা হয়নি। পুরো দৃশ্যটি পাল্টে গিয়েছে।"

হিংসা-প্রতিহিংসা?
"আসলে সমস্যাটা ছিল আমার পারফরম্যান্সের জন্য সবাই প্রশংসা করছিল, হাততালি দিচ্ছিল। অমিতাভ দেখতে পাচ্ছিল আমি কী ধরণের প্রতিক্রিয়া পাচ্ছি। সেই কারণে পরে নিজের বেশ কিছু ছবিতে চায়নি আমি কাজ করি।"

পা
"আমি অযথা প্রশংসা কারোর করতে পারি না। যেমন ধরুন, পা ছবিতে অভিনয়ের জন্য আমি হয়তো অমিতাভের প্রশংসা করব না।"

'এক বিহারি, সবপে ভারি'
"অমিতাভ ভেবেছিল দোস্তানা, নসিব, শান, কালা পাথর ছবিগুলিতে শত্রুঘ্ন সিনহা আমার উপরে উঠে গিয়েছে। যদিও আমাকে এটা কখনওই প্রভাবিত করেনি।"

অভিনেত্রীরা
জিনত আমন, রেখারও অবদান ছিল শত্রুঘ্ন-অমিতাভের সম্পর্কে এই ফাটল ধরানোর ক্ষেত্রে। "হয়তো ওরা আমার বিষয়ে কিছু একটা পছন্দ করত না। এবং অমিতাভকে কিছু একটা বলেছিল। কিংবা হয়তো আমি ওদের বিষয়ে অনেককিছু জানি বলেই আমার বিষয়ে বলেছিল। নিজের জায়গাটা আরও পোক্ত করতে ওরা অমিতাভের দলে গিয়েছিল।"

করভা-চৌথ
"একবার করভা চৌথের অনুষ্ঠানে অমিতাভের মা আমার স্ত্রীর প্রশংসা করেছিলেন। অমিতাভ হাসতে হাসতে জবাব দিয়েছিল, 'দুঃখের বিষয়, এত করভা-চৌথ করার পরও শেষমেশ কী হাতে পেল দেখ!'"

অমিতাভের অতিথি
কালা পাথরের সময় এক অভিনেত্রী যিনি নাকি অমিতাভের ঘণিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, মাঝে মাঝেই দেখা করতে আসতেন অমিতাভের সঙ্গে। দোস্তানার সময়ও এসেছিলেন। কিন্তু অমিতাভ কখনও তাঁকে আমাদের সামনে এনে আলাপ করাতেন না। এটা শোবিজ, এখানে কে কার সঙ্গে দেখা করছে সবাই তৎক্ষণাৎ জানতে পারে। রীণা আমার গ্রীন-রুমে এলে সবাই জানতে পারতো। এই ধরণের জিনিস আমাদের পেশায় লুকোনো যায় না।

অমিতাভের জন্য
অমিতাভের জন্য আমি অনেক ছবিতে অভিনয়ের সুযোগ ছেড়ে দিয়েছি। এমনকী ছবির জন্য নেওয়া চুক্তির টাকাও ফেরত দিয়ে দিয়েছি।












Click it and Unblock the Notifications