ভারত বাংলাদেশ সীমান্তের গল্প নিয়ে আসছে 'সীমান্ত', কবে মুক্তি পাবে ছবিটি
ভারত বাংলাদেশ সীমান্তের গল্প নিয়ে আসছে 'সীমান্ত', কবে মুক্তি পাবে ছবিটি
এবার ভারত বাংলাদেশ সীমান্তের গল্প নিয়ে আসছে টলিউড সিনেমা 'সীমান্ত'। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক সুমন মৈত্র। নতুন ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার, সাহেব ভট্টাচার্য্য, রণজয় বিষ্ণু, মৈনাক বন্দ্যোপাধ্যায় , সুদীপ মুখোপাধ্যায়, ঋষি রাজ –সহ অন্যান্যরা।

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২ তারিখ মুক্তি পাবে এই ছবিটি। প্রযোজনা করছে এসএসআর সিনেমাজ প্রাইভেট লিমিটেড ও Chirosqro Films। সিনেমার প্রযোজনা করেছেন রতন সাহা ও শতদীপ সাহা। টলিউড অভিনেত্রী পায়েল সরকার সিনেমা একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যা দেখে খুব খুশি অনুগামীরা।
অপরদিকে, প্রায় ১৭ বছর পর আবার অন্য নতুন ছবির প্রযোজনায় কামব্যাক করল জালাল প্রযোজনা সংস্থা। তাঁদের নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্যকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, সিনেমাটি কেমন হবে? তবে, অনুগামীদের প্রশ্ন তাঁরা দুজনেই কি অভিনয় করবেন? জানা গিয়েছে, আসন্ন সিনেমায় স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তাঁরা। নতুন ছবিতে অভিনেত্রী সুলেখার চরিত্রে অভিনয় করবেন। এবার পরিচালক কৌশিকের দেখা মিলবে সনাতনের চরিত্রে। পাড়ার মধ্যে সেরা জুটি তাঁরা। তাঁদের কিন্তু একটি পুত্র সন্তানও রয়েছে, নাম রিক। যদি এই সিনেমায় সনাতন কথা বলতে পারবেন না। তবুও কিন্তু তাঁকে খুব ভালোবাসেন প্রতিবেশীরা। কথা বলতে পারে না তো কী হয়েছে মনের স্ব কথা তিনি তাঁর হাফভাবে বুঝিয়ে দেন। যদি কখন তিনি তাঁর ভাবের মাধ্যমে কোনও কিছু বোঝাতে না পারেন, তাহলে তিনি একটি পকেট ডায়েরির মাধ্যমে সব বুঝিয়ে দেন। আর সেই অমূল্য ডায়েরির নামই কথামৃত। তবুও পাড়ার প্রেসিডেন্ট তিনিই।
পরিবেশীরা কিন্তু এই জুটিকে কেউ হিংসা করেন না বরং ভালোবাসেন। তবে, এই সিনেমায় আরও এক জুটি আছে, যাদের কথা না বললে কিছু বলা অপূর্ণ থেকে যায়। তাঁরা হলেন বাবুন আর অনন্যা। তাঁদের মধ্যে কিন্তু অত সৎভাব নেই। ঝগড়া লেগেই থাকে। তাঁরা কেউই একে অপরের কথা শোনান না এবং পছন্দো করেন না। বাবুনের চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু।
কথা না বলতে পারলেও এত মিল স্বামী স্ত্রীর মধ্যে আর কথা বলেও কেন মিল নেই বাবুন ও অনন্যার মধ্যে। জানতে হলে আপনাকে দেখতে হবে আসন্ন ছবিটি। ছবির গল্পটি লিখেছেন জিৎ দত্ত। সিনেমার সুরের দায়িত্ব সামলাচ্ছেন অমিত ঈশান, প্রসেন আর রণজয় ভট্টাচার্য্য। মথুরা পালিত আছেন সিনেমাটোগ্রাফিতে। চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে আসন্ন সিনেমার শুটিং। আর জানা গেছে এই বছরেই মুক্তি এই সিনেমাটি। তবে, কেমন হবে সিনেমাটি, বা কলাকুশলীরা কেমন অভিনয় করবেন, সেটা জানা যাবে সিনেমাটি রিলিজ হওয়ার পর।












Click it and Unblock the Notifications