স্লোগান বিতর্ক সিনেমা হলেও! মারামারিতে জড়ালেন দেব ও জিতের ভক্তরা

একই দিনে একই হলে দুই টলিউড স্টারের সিনেমা রিলিজকে ঘিরে অশান্তি দক্ষিণ কলকাতার বসুশ্রী সিনেমা হলের সামনে।

একই দিনে একই হলে দুই টলিউড স্টারের সিনেমা রিলিজকে ঘিরে অশান্তি দক্ষিণ কলকাতার বসুশ্রী সিনেমা হলের সামনে। এদিন দেবের কিডন্যাপ এবং জিতের শেষ থেকে শুরুর রিলিজ হয়। দুই অভিনেতার ভক্তরা একে অপরের দিকে স্লোগান ও কটুক্তি করে বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্লোগান বিতর্ক সিনেমা হলেও! মারামারিতে জড়ালেন দেব ও জিতের ভক্তরা

বসুশ্রী সিনেমা হলে এদিন একই সঙ্গে দুটি সিনেমা রিলিজ করে। এর মধ্যে ছিল দেবের কিডন্যাপ এবং জিতের শেষ থেকে শুরু। প্রথম শোটি ছিল কিডন্যাপের। পরেরটি শেষ থেকে শুরু। কিডন্যাপের প্রথম শো শেষ হওয়ার পরেই ছিল শেষ থেকে শুরুর প্রথম শো। দর্শক ঢোকা ও বেরনোর সময়ই উত্তেজনা দেখা দেয়। জিতের ভক্তরা জিতের নামে স্লোগান দিতে থাকেন। কটুক্তিও করা হয় বলে অভিযোগ। তাদের সঙ্গে ছিল দুধও। সেই দুধ জিতের ফটোতে ঢালা হচ্ছিল। সূত্রের খবর অনুযায়ী সেই দুধ ছিটকে গিয়ে পড়ে কিডন্যাপের শো দেখে বেরনো দেবের ভক্তদের গায়ে।

এরপরেই পরিস্থিতি কথা কাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। মারামারিও শুরু হয়ে যায় দুদল ভক্তের মধ্যে। এই মারামারিতে এক দর্শক আহত হয়েছেন বলে সূত্রের খবর। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে বসুশ্রী সিনেমা হলের সামনে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+