বিগ বি-র জন্মদিনে রাষ্ট্রপতি থেকে সেলেবদের শুভেচ্ছাবার্তা, চমক দিলেন রণবীর, শুভেচ্ছাবার্তা সৌরভেরও

সবার শুভেচ্ছা বার্তার মধ্যে নজর কেড়ে নিয়েছেন বলিউড তারকা রণবীর সিং।

১১ অক্টোবর মানেই 'অমিতাভ বচ্চন ডে' ! শাহেনশা অমিতাভ এবছর ৭৫ বছর পার করলেও তাঁর অভিনয় দক্ষতা আর প্রাণোচ্ছল মনোভাবের জোরে তিনি অনায়াসে বলতে পারেন ,'বুড্ঢা হোগা তেরা বাপ'! আর বিগ বিগ-র এই বিগ ডে -তে দেশের রাষ্ট্রপতি থেকে বলিউড তারকারা সবাই নিজের মতো করে তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন টুইটারে। শুভেচ্ছাবার্তা বিগ বি-কে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

বিগ বি-র জন্মদিনে রাষ্ট্রপতি থেকে সেলেবদের শুভেচ্ছাবর্তা, চমক দিলেন রণবীর, শুভেচ্ছাবার্তা সৌরভেরও

তবে সবার শুভেচ্ছা বার্তার মধ্যে নজর কেড়ে নিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। তিনি বিগবি-কে শুভেচ্ছা জানিয়ে টুইটে লেখেন ' হ্যাপি অমিতাভ বচ্চন ডে টু অল'।

এদিকে, এমন একটি দিন দেশের এই মহাতারকাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, এই মেগাস্টারের ভূয়সী প্রশংসা করেন দেশের প্রধানমন্ত্রী।

শুধু প্রধানমন্ত্রী নন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও অমিতাভ বচ্চনের ভূয়সী প্রশংসা করে টুইট করেন।

সুপারস্টার অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁর অন্যতম গুণমুগ্ধ তথা প্রাক্তন ভারতী অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও শাহেনশাকে টুইট করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

স্বভাবসুলভ ভঙ্গিতে সিনিয়ার বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ক্রিকেটার বীরন্দ্র শেওয়াগও।

সকলের শুভেচ্ছা বার্তায় আপ্লুত অমিতাভ নিজেও সকলকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+