থাইল্যান্ডে ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন রণবীর-ক্যাটরিনা!

আর রণবীর-ক্যাটের সম্পর্ক হাতে নাতে ধরার জন্যই মিডিয়া বিশ্বের সর্বত্র তাঁদের পিছু করে বেড়ানো। এর আগেও বিদেশের সমুদ্র সৈকতে একে অপরের সঙ্গে ধরা পড়েছেন ক্যাট-রণ। এবার ফের থাইল্য়ান্ডের বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল তাঁদের।
তবে ছুটি কাটাতে নয়। জগ্গা জাসুসের দ্বিতীয় পর্বের শুটিংয়ের কাজে ব্যাংকক গেলেন দুজনে। কিছুটা আশাহত হলেন তো এটা জেনে। কিন্তু কিছু করার নেই, শুটিংয়ের এতই ব্যস্ততা যে বাস্তবে রোমান্স করার সুযোগ পাচ্ছেন না বলিউডের এই জনপ্রিয় জুটি।
এই নিয়ে চতুর্থবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে রণবীর এবং ক্যাটরিনার জুটিকে। অজব প্রেম কী গজব কাহানি ছবি থেকেই প্রেমের ফুল ফুটতে শুরু করে ক্যাটরিনা ও রণবীরের মধ্যে।












Click it and Unblock the Notifications