'রাবতা' ট্রেলারে এই অভিনেতাকে দেখে চিনতে পারছেন? ৩২৪ বছর বয়সীর চরিত্রে ইনি অভিনয় করছেন!
এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও। কিন্তু এই ছবিতে একটা ফ্রেম জুড়ে রাজকুমার দাঁড়িয়ে থাকলেও তাকে দেখে চিনতে পারবেন কি?
সুশান্ত সিং রাজপুত ও কৃতী শ্যানন অভিনীত রাবতা ছবির ট্রেলর কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও। কিন্তু এই ছবিতে একটা ফ্রেম জুড়ে রাজকুমার দাঁড়িয়ে থাকলেও তাকে দেখে চিনতে পারবেন কি?
আসলে এই ছবিতে ৩২৪ বছর বয়সী এক ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন রাজকুমার। স্বাভাবিকভাবেই লুক তো অসাধারণ হতেই হবে। আর ঠিক তাই হয়েছে। বলে দেওয়ার পরও রাজকুমারকে চিনতে পারবেন না, এমন গেট আপ নিয়েছেন রাজকুমার।

রাজকুমারের জন্য ফাইনাল লুক বেছে নেওয়ার আগে ১৬টা লুক টেস্ট করা হয়েছিল। পরিচালক দীনেশ ভিজান এবং রাজকুমার একসঙ্গে বসে টিমের সঙ্গে আলোচনা করেছিল প্রায় দু-তিন দিন ধরে। তারপর গিয়ে লুক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
লস এঞ্জেলেস থেকে একটি বিশেষ দল আসে রাজকুমারের মেক আপের জন্য। শুধু লুক নয়, শরীরে গঠন, এমনকী গলার স্বরে বদল আনার জন্যও কাজ করা হয়েছে। এই লুকের জন্য প্রত্যেকদিন ৫ থেকে ৬ ঘন্টা মেক আপে বসতেন রাজকুমার।












Click it and Unblock the Notifications