ব্রেট লি বলিউডে? তাঁর বিপরীতে বঙ্গতনয়া তন্নিষ্ঠা?

ব্রেট লি বলিউডে? তাঁর বিপরীতে বঙ্গতনয়া তন্নিষ্ঠা?
মুম্বই, ৬ সেপ্টেম্বর : তাঁর সুডল চেহারা, সোনালি চুলে একসময়ে মাতোয়ারা ছিল গোটা দুনিয়া। এমনকী বহু বলিউডের অভিনেত্রীরাও। তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি। এবার জনপ্রিয় সেই ফাস্ট বোলার অভিনয়ের কেরামতি দেখাবেন বড়পর্দায়। তার থেকেও চমচপ্রদ বিষয় হল হলিউড নয়, লি-এর অভিনয়ের হাতেখড়ি হবে বলিউডেই।

ছবির নাম 'আনইন্ডিয়ান'। এটি একটি রোমান্টিক কমেডি ছবি। ব্রেট লি-র বিপরীতে অভিনয় করবেন বঙ্গতনয়া তন্নিষ্ঠা চট্টোপাধ্য়ায়। তবে এই ছবিটির শুটিং হবে সিডনিতেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সম্প্রতি ভারত সফরে এসেছিলেন। বৃহস্পতিবার মুম্বইয়ে এই ছবির ঘোষণা করেন তিনি।

২০১৩ সালে গঠিত হয়েছিল অস্ট্রেলিয়া-ভারত চলচ্চিত্র তহবিল। এই তহবিলের টাকায় তৈরি প্রথম ছবি হতে চলেছে 'আনইন্ডিয়ান'। অক্টোবর থেকে এই ছবির প্রযোজনার কাজ শুরু হবে।

উল্লেখ্য এর আগে আশা ভোঁসলের সঙ্গে মিউজিক ভিডিও অ্যালবামে দেখা গিয়েছে ব্রেট লিকে। ভিক্টরি ছবিতেও একটি ছোট্ট দৃশ্যে দেখা গিয়েছে ব্রেটকে।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/VRzGBHcDcho?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+