আগামী বছর সেপ্টেম্বরে মুক্তি ‘‌ব্রহ্মাস্ত্র’‌-এর, এরপরই কি চারহাত এক হবে আলিয়া–রণবীর কাপুরের?‌

আগামী বছর সেপ্টেম্বরে মুক্তি ‘‌ব্রহ্মাস্ত্র’‌-এর, এরপরই কি চারহাত এক হবে আলিয়া–রণবীর কাপুরের?‌

দীর্ঘ অপেক্ষার পর জানা গেল কবে মুক্তি পাচ্ছে পরিচালক অয়ন মুখার্জির ‌'‌ব্রহ্মাস্ত্র’‌। এই সিনেমা মুক্তির চূড়ান্ত দিন ঘোষণা করা হয়েছে। মুখ্য ভূমিকায় আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত এই সিনেমাটি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর। ১৫ ডিসেম্বর, বুধবার, ব্রহ্মাস্ত্র–এর মোশন পোস্টার মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রয় ও ডিম্পল কাপাডিয়া।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি

২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি

এই মাসের গোড়ার দিকে, পরিচালর অয়ন ব্রহ্মাস্ত্র সিনেমার সেটের পেছনে কি কাণ্ডকারখানা হয় তার কিছু ঝলক শেয়ার করেছিলেন এবং সেখানে নেটিজেনরা এই ছবি সম্পর্কিত আরও অনেক আপডেট দেওয়ার জন্য জানিয়েছিলেন। অবশেষে দর্শকরা এই সিনেমার মুক্তির তারিখ জানতে পারলেন। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে এই সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করে লেখেন, '‌ব্রহ্মাস্ত্র:‌ ৯ সেপ্টেম্বর, ২০২২ সালে সিনেমা হলে আসতে চলেছে। তিনটে পার্টের প্রথম পার্ট পাঁচটি ভারতীয় ভাষা হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে থ্রিডিতে।'‌

মোশন পোস্টার লঞ্চ

মোশন পোস্টার লঞ্চ

১৫ ডিসেম্বর দিল্লিতে বেশ জাঁকজমক করেই হতে চলেছে রণবীর-আলিয়া জুটির এই প্রথম ছবির মোশন পোস্টার লঞ্চ অনুষ্ঠান। স্বভাবতই এই খবরে নড়েচড়ে বসেছে বলিউড। দর্শকদের মধ্যেও চড়েছে উত্তেজনার পারদ। এবারে সেই উত্তেজনার আঁচকে আরও একটু বাড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার তাঁর একটি পোস্টের মাধ্যমে। টুইট করে 'ব্রহ্মাস্ত্র'তে রণবীরের লুক শেয়ার করলেন 'বিগ বি'। বলি-তারকার শেয়ার করা 'ব্রহ্মাস্ত্র'র ওই মোশন পোস্টারে রণবীরের লুক দেখে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। ‌

ব্রহ্মাস্ত্রের ঘোষণা ২০১৪ সালে

ব্রহ্মাস্ত্রের ঘোষণা ২০১৪ সালে

২০১৪ সালে ঘোষণা করা হয়েছিল 'ব্রহ্মাস্ত্র'র। বিগত কয়েক বছর ধরে দর্শকরা অপেক্ষা করে রয়েছেন ফ্যান্টাসি ফিকশন 'ব্রহ্মাস্ত্র'-র জন্য। তিনটে পার্টে এই ছবি তৈরি করা হয়েছে। ছবির প্রযোজক করণ জোহর। ছবিটি পাঁচটি ভাষায় মুক্তি পাবে। এই ছবিতেই প্রথমবার দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুর রিয়্যাল লাইফ জুটির রসায়ন। প্রসঙ্গত, গত তিন বছর ধরে পিছোচ্ছে রণবীর-আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র' মুক্তির তারিখ। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই ছবির শুটিং। এই ছবি মুক্তির পরই কি বেজে যাবে আলিয়া-রণবীরের বিয়ের সানাইও।

রণবীর–আলিয়ার বিয়ে

রণবীর–আলিয়ার বিয়ে

শোনা যাচ্ছে,আগামী বছরের ডিসেম্বরে অথবা ২০২৩ সালের জানুয়ারিতে বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের। অন্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং করতে চাইছেন না রণবীর ও আলিয়া। মুম্বইতেই সারবেন বিয়ের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানও নাকি হবে একেবারেই অনাড়ম্বর। রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রণ জানানো হবে শুধুমাত্র আত্মীয়-স্বজন ও ভীষণ কাছের বন্ধুবান্ধবদের।

ছবি সৌ:ইনস্টাগ্রাম


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+