বলিউডে ফের বিচ্ছেদের গুঞ্জন, ১৮ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন খান দম্পতি
বলিউডে একের পর এক বিচ্ছেদের ঘনঘটা। কাপুর পরিবারে বিচ্ছেদের মেঘ ঘনাচ্ছে। এদিকে আবার শোনা যাচ্ছে খান দম্পতিও নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছে। ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটিয়ে আলাদা হতে চাইছেন তাঁরা।
খান দম্পতি বলে শাহরুখ খান-গৌরী খান নন। এই খান বলিউডের এক সময়ের চকোলেট হিরো ফরদিন খান এবং তাঁর স্ত্রী নাতাশা মাধলানি। ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটানোর কথা স্বীকার করে নিয়েছেন তাঁরা। শীঘ্রই আইনি পথে বিচ্ছেদ নেবেন বলেও জানিয়েছেন ফরদিন খান।

বলিউডের চকোলেট হিরোর তকমা পেয়েছিলেন ফরদিন খান। একটা সময়ে তাঁর জন্য পাগল ছিলেন তরুণীরা। সেই ফরদিন খানকে ২০০৫ সালে বিয়ে করেছিলেন নাতাশা। ফরদিনের বিয়ের খবরে মন ভেঙে গিয়েছিল অসংখ্য তরুণীর। এতোদিন সব ঠিকই চলছিল। বেশ কয়েক বছর তাঁকে দেখাও যানি।
কিন্তুু হঠাৎই বিচ্ছেদের খবর আবার লাইম লাইটে তুলে এনেছে ফরদিন খানকে। সূত্রের খবর বেশ কয়েক বছর ধরেই নাকি নাতাশার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল ফরদিনের। তারপরেই তাঁর ঘনিষ্ঠরা বিচ্ছেদের খবর সুনিশ্চিত করেছেন। ঘনিষ্ঠদের কাছে নাকি ফরদিন বলেছিলেন, তিনি এবং নাতাশা দুজনেই বিচ্ছেদের বিষয়ে সহমত হয়েছেন। দুজনের ভালর কথা ভেবেই তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েেছন বলে জানিয়েছেন।
বর্তমানে ফরদিন তাঁর মায়ের সঙ্গে থাকেন। আর তাঁর স্ত্রী নাতাশা সন্তানদের নিয়ে লন্ডনে থাকেন। ঠিক কি কারণে তাঁদের সম্পর্কে চিড় ধরল তা এখনও স্পষ্ট নয়। ২০০৫ সালে ধুমধাম করে নাতাশার সঙ্গে বিয়ে হয় ফরদিনের। ২০১৩ সালে তাঁদের প্রথম সন্তান হয়। দ্বিতীয় সন্তান হয় ১০১৭ সালে।
দীর্ঘ কয়েকবছর তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। সূত্রের খবর সম্প্রতি রীতেশ দেশমুখের সঙ্গে বিস্ফোট ছবির শ্যুটিং করছেন ফরদিন খান। ২০১০ সালে দুলহা মিল গ্যায়া ছবিতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য ফরদিন খান সুজেন খান এবং জায়েদ খানের তুতো ভাই। আবার ফরদিনের স্ত্রী নাতাশা মাধলানি অভিনেত্রী মুমতাজের মেয়ে।












Click it and Unblock the Notifications