Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুধু অভিনয় নয়, এই বিশেষ প্রতিভায় ফ্যানদের মুগ্ধ করেছেন প্রিয়াঙ্কা থেকে আয়ুষ্মানরা! কুর্নিশ জানিয়েছে বলিউডও

শুধু অভিনয় নয়, এই বিশেষ প্রতিভায় ফ্যানদের মুগ্ধ করেছেন প্রিয়াঙ্কা থেকে আয়ুষ্মানরা! কুর্নিশ জানিয়েছে বলিউডও

বলিউড তারকা মানেই যে তিনি কেবল খুব ভাল বা দক্ষ অভিনেতা অভিনেত্রী হবেন, তা নয়, বলিউড যে যুগের মধ্যে পা রেখেছে, সেই যুগ মূলত মাল্টি টাস্কারদের যুগ। ফলে শুধু অভিনয় প্রতিভাই নয়, তার সঙ্গে আরও কিছু , বলা ভালো 'আরও বেশি কিছু'র খিদে থেকেই যায় বলিউডে। বহু তারকাই অভিনয় বাদে ব্যক্তিগত জীবনে নানান কাজে ব্যস্ত থাকেন। অনেকেই অভিনয়ের বাইরে ক্লান্তি কাটাতে রান্না করতে ভালোবাসেন। আবার কেউ কেউ অভিনয়ের ফাঁকেই গানের চর্চা করে নেন। এমনই কিছু তারকার হাল হকিকত দেখে নেওয়া যাক, যাঁরা বলিউডের সুপারস্টার হওয়ার পাশাপাশি খুব ভালো গায়ক গায়িকা।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

বলিউডের মিষ্টি অভিনেত্রী বলতে এই শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধাকে অনেকেই বেছে নেন। কেরিয়ারের শুরুর পর থেকে একের পর এক চ্যালেঞ্জিং ভূমিকায় দেখা গিয়েছে শ্রদ্ধাকে। তবে তিনি যে দাপুটে অভিনয়ের পাশাপাশি খুবই ভালো গায়িকা , তা অনেকেরই জানা ছিল না। তবে 'এক ভিলেন', ' হায়দর','এবিসিডি ২','বাগি'র মত ফিল্মে একাধিক গান গাওয়ার পর গায়িকা হিসাবে শ্রদ্ধা মাত করে দেন দর্শকদের মন।

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা

'হানি দা রং' গান বেশি হিট ছিল নাকি 'ভিকি ডোনার' ফিল্মটি বেশি জনপ্রিয়তা পেয়েছে তা নিয়ে আয়ুষ্মান ভক্তদের মধ্যে বহু বিতর্ক রয়েছে। তবে রোডিস -এর হাত ধরে বলিউডে আসা এই অভিনেতা কার্যত নিজের সব টুকু উজাড় করে বলিউডকে সমৃদ্ধ করেছেন। অভিনয়ের পাশাপাশি 'নউটঙ্কি সালা' ফিল্মে 'সাড্ডি গলি', ' তুহি তু ' র মতো গান গেয়ে বহু আগেই ভক্তদের হৃদয় জিতে নেন পাঞ্জাব দা পুত্তর আয়ুষ্মান। এছাড়াও 'বেওকুফিয়াাঁ', 'খামখা'র মতো গান 'হাওয়াইজাদে' ফিল্মের জন্য গেয়েছিলেন আয়ুষ্মান। যে ফিল্মে তিনি নিজে অভিনয় করেছেন। মূলত, তাঁর এই অসামন্য গুণের জেরে রীতিমত মুগ্ধ তাঁর ভক্তকূল।

আলিয়া ভাট

আলিয়া ভাট

অভিনেত্রী আলিয়া ভাট 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে প্লে ব্যাক করেছেন। রাহাত ফতেহ আলি খানের মূল গান 'ম্যায় ত্যানু সামঝাওয়াঁ' গানকে নতুন করে উপস্থাপিত করেছেন আলিয়া। এছাড়াও ইমতিয়াজ আলির হাইওয়ে ও পরবর্তীকালে উড়তা পাঞ্জাবের মতো ছবিতে অভিনয়ের পাশাপাশি গানের কণ্ঠে মাত করেন দেন আলিয়া! বলিউডের স্টার কিড হিসাবে নেপোটিজম ইস্যুতে বহু সমালোচনার মুখে পড়ার পর আলিয়া যেভাবে নিজেকে তুলে ধরেছেন , তা নিয়ে বহু জনই তাঁর প্রশংসায় মুগ্ধ।

ফারহান আখতার

ফারহান আখতার

জাভেদ পুত্র ফারহান যে গানের দিকে ঝুঁকে থাকবেন , তা অনেকেরই জানা ছিল! এমন গুঞ্জন বলিউডে কান পাতলেই শোনা যায়। 'দিল চাহতা হ্যায়' ছবিতে পরিচালনা দিয়ে বলিউডে পা রাখা ফারহান পরিচালনার পাশাপাশি অভিনয়ে কার্যত নিজের গুণ জানান দেন। এরপর আসে তাঁর আরও একগুণ, তা হল গান! মূলত, গানের কণ্ঠের চেয়েও তাযংর সুরের মুর্চ্ছ্বনায় বহু তরুণীর হৃদয় পাগল হয়েছে এযাবৎকালে। আর 'রক অন ' ছবি দিয়ে ফারহান বলিউডে তাঁর গানের কেরিয়ার শুরু করেন। এরপর গান নিয়ে আর ফারহানকে ফিরে তাকাতে হয়নি।

সোনাক্ষী

সোনাক্ষী

শ্ত্রুঘ্ন কন্যা সোনাক্ষীও নেই পিছিয়ে! 'আজ মুড ইশকোহলিক হ্যায়' গানের ছন্দে সোনা বহুজনের মন জয় করে নেন। ড্রামের ছন্দে মেতে থাকা সোনাক্ষী গানের জাদুতেও তাঁর দর্শকদের মাত করে দেন।

শ্রুতি হাসান

শ্রুতি হাসান

কমল হাসানের কন্যা শ্রুতি হাসান তাঁর বাবার মতোই যে গুণী তা প্রমাণ করেছে শ্রুতির গানের কণ্ঠাস্বর। অপূর্ব সুন্দর কণ্ছঠস্বরের ছোঁয়ায় শ্রুতি রীতিমতো ঘায়ের করেছেন অনেককেই। তেলুগু, কান্নাড়া, তামিল ফিল্মে অভিনয়ের পাশপাশি বহু হিট গানে গলা মিলিয়েছেন শ্রুতি।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্বসুন্দরী হিসাবে তাঁর প্রথম জনপ্রিয়তা। এরপর প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে অভিনেত্রী হিসাবে প্রবেশ করেই একের পর এক বাউন্ডারি হাঁকান। বলিউড তাঁর অভিনয় গুণে কার্যত কুর্নিশ করেছে। এরপর হলিউডে পাড়ি জমানের আগেই প্রিয়াঙ্কা নিজের গান নিয়ে চর্চা শুরু করেন। পিট বুলের সঙ্গে তাঁর কণ্ঠ মেলানোর ঘটনা কার্যত প্রিয়াঙ্কার জীবনে একটি বড় ঘটনা। আর তারপরই হলিউডে পা রেখে কার্যত তাক লাগিয়ে দেন প্রিয়াঙ্কা চোপড়া।

পরিণীতি

পরিণীতি

প্রিয়াঙ্কার মতোই তাঁর বোন পরিণীতিও নেই পিছিয়ে। 'প্যায়ারি বিন্দু' ছবিতে পরিণীতির গুণাগুণ ধরা পড়েছে তাঁর গানের কণ্ঠে। যশরাজ ফিল্মের হাত ধরে এই ছবিতে প্রথমবার ফিল্মের প্লেব্যাকে ছিলেন পরিণীতি। তবে তাঁর আগে আমির খানের 'আতি ক্যায়া খান্ডালা' থেকে শাহরুখের 'জোশ' ফিল্মের 'আপুন বোলা' গানটিও তারকাদের গানের প্রতি ভালোবাসাকে ব্যক্ত করেছে বলে অনেকের মত।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+