Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজবংশের সন্তান বলিউডের এই তারকারা! তালিকায় অদিতি থেকে ইরফান, রাইমা, সাগরিকারা

রাজবংশের সন্তান বলিউডের এই তারকারা! তালিকায় অদিতি থেকে ইরফান ,রাইমা,সাগরিকারা

রাজ বংশের সন্তান হিসাবে তাঁদের পরিচিতির পাশাপাশি নিজের পছন্দকে পেশা হিসাব মান্যতা দিয়ে জনপ্রিয়তার শিখর কার্যত ছুঁয়ে নিয়েছেন বলিউডের একাধিক শিল্পী। বলিউডের বহু তারকাই রাজবংশের সন্তান হয়েও বা রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত হয়েও বলিউডের গ্ল্যামারা ওয়ার্ল্ডে পা রাখতে পিছপা হননি। তারকাদের তালিকায় রয়েছেন একাধিক নামী অভিনেতা অভিনেত্রী।

সইফ আলি খান

সইফ আলি খান

মধ্যপ্রদেশের পতৌদি রাজবংশের সন্তান সইফ। পতৌদি পরিবারে মনসুর খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের সন্তান অই রাজপুরুষ সইফ মায়ের মতোই বলিউডকে বেছে নিয়েছিলেন। বাবা নামী তারকা ক্রিকেটার হলেও সইফের পছন্দ ছিল মা শর্মিলার মতো করে অভিনয়কে পেশা করে নেওয়া। রাজ বংশের সদস্যদের মধ্যে বহু ধরনের আচার ব্যবহার পান করার রীতি রয়েছে। তবে সেই সবকে মাথায় রেখেও সইফ নিজের মতো করে অভিনয় জগতে এগিয়ে চলেন।

 আদিতি রাও হায়দরি

আদিতি রাও হায়দরি

মহম্মদ সালেহ আকবর হায়দরির নাতনি আদিতি রাও হায়দরি। উল্লেখ্য হায়দরবাদের রাজ পরিবার হায়দরি বংশের সন্তান অদিতি। তাঁর দাদু মহম্মদ সালেহ আকবর হায়দরি অসমের রাজ্যপাল ছিলেন। একদিকে বাবার বংশের দিক থেকে যেমন অদিতি রাজবংশের সঙ্গে সম্পর্কিত, তেমনই মায়ের তরফে তিনি দক্ষিণের ওয়ানাপার্থি বংশের সঙ্গে সম্পর্কিত।

ইরফান খান

ইরফান খান

ক্যানসারের মারণ প্রকোপে বলিউড হারিয়েছে তাঁর প্রিয় পুত্র ইরফান খানকে। তবে তাঁর অভিনয়ের ঘরানা কার্যত অমর। রাজস্থানের এক জমিদার তথা রাজবংশের সন্তান ইরফান। পরিবার খুবই প্রভাবশালী ও প্রতিপত্তিশালী হলেও ইরফান তাঁর অভিনয়ে সেসবের প্রভাব আসতে দেননি। জয়পুরের টোঙ্করের বিখ্যাত হাকিম পরিবারের সন্তান ইরফান খান।

সাগরিকা ঘাটে

সাগরিকা ঘাটে

জাহির খানের পত্নী হওয়ার বহু আগে বলিউডে পাড়ি জমিয়েছেন সাগরিকা ঘাটে। আপাতত তিনি একাবের জাহির-ঘরনী হয়ে সংসার জীবনে ব্যস্ত হলেও 'চক দে ইন্ডিয়া ' স্টার সাগরিকার পরিচিতি বলিউডের অভিনেত্রী ছাড়াও, আরও একটি দিকে রয়েছে। তিনি কোলহাপুর রাজবংশের বিজয়সিং ঘাটের কন্যা। কোহলা পুরেরের কাহাল পরিবারের রাজরক্ত বইছে সাগরির দেহে!

ভাগ্যশ্রী

ভাগ্যশ্রী

'ম্যায়নে প্যায় কিয়া' ফিল্মের মিষ্টি নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেই বহু পুরুষ হৃদয় জয় করে নেন ভাগ্যশ্রী। এরপর সলমন খানের সেই সহ তারকাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পর পর বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন এই বলিউড তারকা। মূলত, মহারাষ্ট্রের সাংলির পটবর্ধন পরিবারের সন্তান ভাগ্যশ্রী। সাংলির রাজা বিজয় সিংরাএ পটওয়ারধনের মেয়ে ভাগ্যশ্রী।

সোহা আলি খান

সোহা আলি খান

পতৌদি বংশের সন্তান সোহা। সইফের বোন হিসাবে বা মনসুর কন্যা অথবা শর্মিলা ঠাকুরের ছোট মেয়ে হিসাবেই সোহার পরিচিতি আটকে নেই। তিনি বলিউডের একজন অভিনেত্রী হিসাবেও আত্মপ্রকাশ করেছেন বহু বছর আগে। দাদা সইফের মতো তিনিও অভিনয়কে পেশা হিসাবে গ্রহণ করেন। তাঁর ঠাকুমা সাজিদা সুলতানা ছিলেন ভোপালের বেগম।

রাইমা সেন

রাইমা সেন

মুনমুন সেনের কন্যা তথা সুচিত্রা সেনের নাতনি হওয়ার পাশাপাশি কোচবিহার রাজবংশের কন্যা হিসাবে পরিচিতি রয়েছে রাইমা সেনের। তবে তিনি রাজ ঘরানার অংশ হয়েও মা বা দিদিমার মতো করে অভিনয়কেই আপন করে নেন। এদিকে, যেমন কোচবিহার রাজ বংশের সঙ্গে রাইমার সম্পর্ক রয়েছে, তেমনই বরোদা রাজবংশের সঙ্গেও রয়েছে তাঁর যোগ। রাইমা ও রিয়া সেনের বাবা ভারত দেব বর্মনের ঠাকুমা ইন্দিরা দেবী ছিলেন বরোদার গায়কোয়াড় রাজবংশের কন্যা। মহারাজ সায়াজিরাও এর একমাত্র কন্যা ছিলেন তিনি। রাইমার বাবা ভরত দেব শর্মা ত্রিপুরা রাজবংশের সদস্য। রাইমার ঠাকুমা ইলাদেবীর সঙ্গে রয়েছে কোচবিহার রাজবাড়ির যোগ। যাঁর বোন গায়ত্রী দেবীও ছিলেন রাজমাতা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+