Alka Yagnik: বিরল রোগে আক্রান্ত বলিউডের সঙ্গীতশিল্পী, হারিয়ে ফেলেছেন শ্রবণশক্তি

বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক হারিয়ে ফেলেছেন শ্রবণ শক্তি। অর্থাৎ তিনি কিছু শুনতে পারছেন না। কারণ বিরল রোগে আক্রান্ত শিল্পী। যে রোগের নাম Sensory Neural Nerve Hearing Loss। শিল্পী জানিয়েছিলেন হঠাৎ করেই তিনি কিছু শুনতে পারছিলেন না। তারপরে তিনি চিকিৎসকরে কাছে যান এবং জানতে পারেন এই রোগের কথা।

বলিউডে একাধিক হিট গান গেয়েছেন অলগা ইয়াগনিক। শিল্পী জানিয়েছেন কয়েক সপ্তাহ আগে তিনি বিমান সফর করে ফিরেছিলেন। তারপরেই তিনি বুঝতে পারেন কিছু শুনতে পারছেন না। সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসকের কাছে যান। তিনি জানান চিকিৎসক পরীক্ষা করে তাঁকে যা জানা তাতে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। যার নাম সেনসরি নিউরাল নার্ভ হেয়ারিং লস। ভাইরাল অ্যাটাক থেকেই নাকি এই রোগে আক্রান্ত হন তিনি।

Alka Yagnik

সঙ্গীত শিল্পী অন্যান্য শিল্পীেদর তাঁর রোগের কথা জানিয়ে সতর্ক করে বলেছেন , খুব উচ্চ মাত্রার শব্দে হেডফোন এবং স্পিকার যেন ব্যবহার না করেন। তবে এই পরিস্থিতে সকলের সহযোগিতা এবং শুভকামনা চেয়েছেন শিল্পী। কারণ একজন সঙ্গীত শিল্পীর কাছে শ্রবণ শক্তি হারিয়ে ফেলাটা অত্যন্ত কঠিন একটা বিষয়। এই পরিস্থিতি মোকাবিলা করার মতো সাহস এবং ক্ষমতা যাতে তাঁর তৈরি হয় সেই প্রার্থনা করতে বলেছেন তিনি।

অলকা ইয়াগনিকের এই সোশ্যাল মিডিয়া পোস্ট হু হু করে ছড়িয়ে পড়েছে নেট পাড়ায়। অনুরাগীরা তো বটেই, সহশিল্পীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সঙ্গীত শিল্পী সোনু নিগম পাল্টা পোস্টে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন। আরেক সঙ্গীত শিল্পী ইলা অরুণও অলকা ইয়াগনিকের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

১৯৮০ সালে বলিউডে গান গাওয়া শুরু করেছিলেন অলকা ইয়াগনিক। মাধুরী দিক্ষিতের এক দো তিন থেকে শুরু করে শাহরুখ খানের কাল হো না হো, কুলি, দিলওয়ালে, কোই মিল গ্যায়া সহ একাধিক হিট ছবিতে গান গেয়ছেন শিল্পী। বলিউডের জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন অলকা ইয়াগনিকের। তাঁর সহশিল্পীরা সোশ্যাল মিডিয়ায় তাঁর আরোগ্য কামনা করে লিখেছেন চিকিৎসদের সুচিকিৎসায় দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+