Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুক্তি পেল ‘খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা' –এর ট্রেলার, খুশী ভক্তরা

মুক্তি পেল ‘খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা' –এর ট্রেলার, খুশী ভক্তরা

মুক্তি পেল 'খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা' –এর ট্রেলার। সিনেমায় অভিনয় করবেন বিদ্যুৎ জামওয়াল,মুখ্য চরিত্রেই দেখা মিলবে তাঁর। সিনেমাটি কবে মুক্তি পাবে? ট্রেলার দেখে বেশ খুশি অনুগামীরা।

মুক্তি পেল ‘খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা –এর ট্রেলার, খুশী ভক্তরা


ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর অভিনেতাকে দেখা গিয়েছিল আসামীর পোশাকে। সঙ্গে ছিল মুখ ভর্তি দাড়ি, চুল এলোমেলো। ট্রেলার মুক্তি কি দেখা গেল? তিনি একটি কন্যাকে দত্তক নিয়েছেন। তাঁর মেয়েকে অপহরণ করা হয়। শুধু তাই নয় হত্যা করার চেষ্টা করা হয়। বিদ্যুৎ তাঁর প্রিয়জনকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠেন। সব পদক্ষেপ মানতেই সে রাজি। সিনেমাটি অ্যাকশনধর্মী হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে, সিনেমায় কি ঘটতে চলেছে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে আসন্ন সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন ফারুখ কবীর।

ট্রেলারের পাশাপাশি ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ছবিটি OTT-তে নয়, বড় পর্দায় ৮ জুলাই মুক্তি পাবে। যদিও এর আগে খুদা হাফিজকে শুধুমাত্র ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছিল। তবে এবার বড় পর্দায় বাজি খেলতে প্রস্তুত নির্মাতারা। আগে এই ছবিটি জুন মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পরে এটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয় জুলাইয়ে। ছবিতে বিদ্যুৎ জাম্মওয়ালের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন শিবালিকা ওবেরয়।

উল্লেখ্য, শাহরুখ খান চার বছরের বিরতির পর ২০২৩ সালে ব্যাক টু ব্যাক তিনটি চলচ্চিত্র নিয়ে ফিরছেন বড় পর্দায়। ২০২৩ সালে বক্সঅফিসে ঝড় তুলতে চলেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। কারণ বছরেই কিং খানের তিনটি সিনেমা মুক্তি পাবে। আগামী বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখ মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার ফিল্ম 'পাঠান’, জুনেই আসছে অ্যাটলি কুমারের ছবি 'জওয়ান’। বছরের শেষ সপ্তাহে মুক্তি পাবে রাজকুমার হিরানি-শাহরুখ খান জুটির প্রথম ছবি 'ডানকি’। যার ফলে তাঁর উপরে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করার সাহসী পদক্ষেপ নিচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা। এটা অভিনেতার ভক্তদের কাছে একটা বড় পাওনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+