Bollywood Movie: চলতি বছর কম বাজেটের সিনেমা হয়েও বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবিগুলি

চলতি বছর এমন অনেক সিনেমা বলিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে যেগুলি বক্সঅফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। তবে, এই সিনেমাগুলি কিন্তু খুব কম বাজেটের ছবি ছিল।

যদিও সিনেমাগুলিতে অনেক বড় বড় তারকারা অভিনয় করেছেন, আবার স্বল্প বাজেটের ছবি কিন্তু বড় লাভ দিয়েছে পরিচালকদের। যে টাকা খরচ করেছেন সিনেমার পেছনে তার বহু গুণ বেশি অর্জন করতে পেরেছেন পরিচালকরা। দেখুন, চলতি বছর কোন কোন কম বাজেটের সিনেমা বক্স অফিসের দুর্দান্ত সফলতা অর্জন করেছে।

Bollywood Movie

  • টুয়েলভ্থ ফেল (12 th Fail)

টুয়েলভ্থ ফেল সিনেমাটি ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে, বিক্রম ম্যাসি অভিনীত বলিউড সিনেমাটি তৈরি করতে কুড়ি কোটি টাকা খরচ হয়েছিল। ছবি নিয়ে আশাবাদী ছিলেন পরিচালকেরা। তবে পরিচালকরা যা আশা করেছিলেন তার থেকে দ্বিগুণ সাফল্য পেয়েছেন। সিনেমাটিতে কুড়ি কোটি টাকা বাজেটের সিনেমা হলেও বক্স অফিসের দুর্দান্ত সাফল্য অর্জন করে বাজার থেকে তুলে এনেছে ৪৪ কোটি টাকা।

  • ফুকরে ৩

ফুকরে ৩ সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই কিন্তু অনুগামীদের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছিল। সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসের দারুণ সাফল্য এনেছে। চলতি বছর সেপ্টেম্বর মাসের ৭ তারিখে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটির বাজেট ছিল ৪০ কোটি টাকা। তবে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করে সিনেমাটি ১২৮ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

  • ড্রিম গার্ল ২

আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ড্রিম গার্ল ২ ২২ অগাস্ট মুক্তি পেয়েছে। সিনেমাটি তৈরি করতে পরিচালকদের খরচ হয়েছে ৩৫ কোটি টাকা, তবে বক্স অফিসের দারুন সাফল্য অর্জন করেছে বলিউড সিনেমাটি। বাজার থেকে ১৪০ কোটি টাকা তুলতে সক্ষম হয়েছেন এই সিনেমা।

  • জারা হটকে জারা বাঁচকে

বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী সারা আলি খানের জারা হটকে জারা বাঁচকে সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন। জুন মাসের ২ তারিখ মুক্তি পেয়েছিল এই ছবিটি। ছবিটি তৈরি করতে পরিচালকদের খরচ হয়েছে ৪০ কোটি টাকা। তবে বক্স অফিসের দারুন সাফল্য অর্জন করেছে সিনেমাটি, ১১৫ কোটি টাকা আয় করেছে এই ছবিটি।

  • দ্য কেরালা স্টোরি

এই বলিউড সিনেমা নিয়ে গুঞ্জন কম ছিল না, তবে যে যাই বলুক ছবিটি কিন্তু বক্স অফিসে আদা শর্মা অভিনীত ছবিটির প্রশংসা করেছেন। কম বাজেটের ছবি ছিল। কিন্তু সিনেমাটিক মাত্র কুড়ি কোটি টাকা খরচ করেও পরিচালকরা তৈরি করেছিলেন, ছবিটির বক্স অফিসে ৩০৪ কোটি টাকা আয় করেছে ছবিটি।

  • মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে

রানি মুখোপাধ্যায় অভিনীত সিনেমা মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি মার্চ মাসের ১৭ তারিখ মুক্তি পেয়েছিল। সিনেমাটি তৈরি করতে পরিচালকেরা খরচ করেছিলেন কুড়ি কোটি টাকা, উপার্জন করেছেন ৩৬ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+