কবে মুক্তি পাবে শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার ট্রেলার?
কবে মুক্তি পাবে শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার ট্রেলার?
শাহরুখ খানের আসন্ন ছবি 'পাঠান’ মুক্তির আগেই লাইমলাইটে রয়েছে। বেশরম রং গানটি মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটিকে ঘিরে চলছে নানা বিতর্ক। বেশরম রঙের পর মুক্তি পেয়েছে ঝুমে যো নামক আরেকটি গান। ভক্তরাও এই গানটি খুব পছন্দ করেছেন। এত বিতর্কের পর এই ছবির ট্রেলার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। তবে, বুধবার নির্মাতাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল কবে মুক্তি পাবে আসন্ন ছবিটির ট্রেলার।

ভক্তরা শাহরুখ খানকে বড় পর্দায় দেখতে বেশ আগ্রহী হয়ে রয়েছেন। এই ছবি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। একই সঙ্গে পাঠানের পোস্টার ও গান প্রকাশের পর ভক্তদের মধ্যে এই ছবিটি নিয়ে গুঞ্জন যেন দ্বিগুণ হয়ে গেছে। ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি। ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা।
আগামী ১০ জানুয়ারি পাঠান সিনেমার ট্রেলারটি মুক্তি পাবে। ট্রেলার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামী। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ আসন্ন সিনেমা পাঠান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখান থেকেই জানান গেছে জানুয়ারি মাসের ১০ তারিখ মুক্তি পাবে পাঠান সিনেমাটি। যে খবরে উত্তেজিত হয়ে পড়েছেন অনুগামীরা।
কিছুদিন আগেই, পাঠান সিনেমার প্রথম গান 'বেশরম রঙ'- গানটি মুক্তি পাওয়ার পর থেকেই জোর তোলপাড় শুরু হয়েছে নেট মহলে। দীপিকা পাড়ুকোনের বিকিনিতে গেরুয়া রঙ নিয়ে যে তোলপাড় শুরু হয়েছিল, তা যেন থামছেই না। অনেকেই এই গানের দৃশ্য থেকে পোশাক নিয়ে বিরোধিতা করেছেন। সেই তালিকায় নাম রয়েছে মন্ত্রী নরোত্তম মিশ্র থেকে চক্রপানি মহারাজেরও। সেখানেই এবার যোগদান করলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। তিনি বলিউড অভিনেত্রী টুকরো টুকরো গ্যাংয়ের সদস্যা বলেছেন। দীপিকার গেরুয়া রঙের পোশাক পরা নিয়ে তিনি কিন্তু আওয়াজ তুললেন। এর থেকেই স্পষ্ট হয়ে গেল মন্ত্রী নরোত্তম মিশ্রের কথাকে তিনি সমর্থন জানান।
বলা বাহুল্য, মন্ত্রী নরোত্তম মিশ্র জানান, শাহরুখ ও দীপিকা অভিনীত পাঠান সিনেমার বেশরম রঙ গানটিতে যে দৃশ্য দেখানো হয়েছে তা খুবই কুরুচিকর এবং আপত্তিকর দৃশ্য। সেই সঙ্গে গেরুয়া রঙের পোশাক পরা নিয়ে বেশ রেগে গিয়েছেন তিনি। মধ্যপ্রদেশের এই সিনেমাটি নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে।সেই সঙ্গে তিনি আরও জানান, যদি এই সিনেমা পোশাক থেকে দৃশ্য পরিবর্তন না করা হয় তাহলে পাঠান সিনেমাটিকে রাজ্যে মুক্তি দিতে দেবেন না তিনি। এই সিনেমা পোশাক ও দৃশ্যের পরিবর্তন করা দরকার। মন্ত্রী নরোত্তম মিশ্র একটি টুইটও শেয়ার করেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications