সিধু মুসে ওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, পাঞ্জাবী গায়ককে শেষ শ্রদ্ধা সোশ্যাল মিডিয়ায়

সিধু মুসে ওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, পাঞ্জাবী গায়ককে শেষ শ্রদ্ধা সোশ্যাল মিডিয়ায়

‌জনপ্রিয় পাঞ্জাবী গায়ক সিধু মুসে ওয়ালার আকস্মিক হত্যার খবর শোনার পর শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা বলিউড। বলিউডের বহু তারকাই সিধুর এই খুনের ঘটনায় হতচকিত। রবিবার সন্ধ্যা থেকেই তারকারা তাঁদের সোশ্যাল মিডিয়ায় এই তরুণ প্রতিভাবে তাঁদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

বাদশা

বাদশা

বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা শোকজ্ঞাপন করেছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরি পুরো কালো করে লিখেছে, '‌ভাষা নেই। আত্মার শান্তি কামনা করছি।'‌

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সিধু মুসে ওয়ালার ছবি দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

সিদ্ধার্থ মালহোত্রা

সিদ্ধার্থ মালহোত্রা

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা সিধুর ছবি দিয়ে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 অর্জুন কাপুর

অর্জুন কাপুর

অভিনেতা অর্জুন কাপুর পাঞ্জাবী গায়কের ছবি শেয়ার করে হার্ট ব্রেক হওয়ার ইমোজি দিয়েছেন।

ড্রেকের শোক জ্ঞাপন

ড্রেকের শোক জ্ঞাপন

আন্তর্জাতিক র‌্যাপার ড্রেক সিধুর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন। তিনি সিধু ও তাঁর মায়ের ছবি পোস্ট করে সিধুর অ্যাকাউন্টে ট্যাগ করেছেন।

অজয় দেবগণ

অভিনেতা অজয় দেবগণ টুইটারে এই খুনের ঘটনায় শোক জানিয়েছেন। তিনি লেখেন, '‌সিধু মুসে ওয়ালার খুনের ঘটনা শুনে স্তম্ভিত। ওয়াহে গুরু তাঁর পরিবার ও প্রিয়জনকে এই বেদনা সহ্য করার শক্তি দিক। এখনও আমার মাথায় এটা ঘুরে চলেছে।'‌

রণবীর সিং

অভিনেতা রণবীর সিং নিজেও একজন পাঞ্জাবী। তাই তিনি এই ঘটনায় গভীরভাবে শোকস্তব্ধ। তিনি পাঞ্জাবী ভাষায় লেখেন, '‌দিল দা নি মারা।'‌ এর সঙ্গে সিধুর একটি ছবিও দিয়েছেন তিনি।

কপিল শর্মা

টুইটারে কপিল শর্মা এই পাঞ্জাবী গায়কের খুনের ঘটনায় শোকপ্রকাশ করে লিখেছেন যে খুবই দুঃখজনক একটি ঘটনা। দারুণ শিল্পী ও এক ভালো মানুষকে হারিয়ে ফেলল সংস্কৃতি জগত।

মিকা সিং

মিকা সিং পাঞ্জাবী তরুণ গায়কের মৃত্যুতে খুবই মর্মাহত। তিনি ইনস্টাতে সিধুর সঙ্গে কাটানো একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, '‌মিস ইউ ভাই। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। লোকেরা সর্বদা তোমার নাম, খ্যাতি, তোমার অর্জিত সম্মান এবং তোমার সমস্ত হিট রেকর্ড মনে রাখবে। তুমি এগুলি তৈরি করেছ এবং সেগুলি কখনই ভুলে যাবে না। আমি এবং তোমার অনুরাগীরা উভয়েই তোমার হিট লাইনগুলির অভাব বোধ করব। ভগবান তোমার আত্মার শান্তি কামনা করুক.. সতনাম ওয়াহেগুরু।'‌

শেহনাজ গিল

পাঞ্জাবের আরও এক গায়িকা শেহনাজ গিল টুইটারে সিধু মুসে ওয়ালার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি পাঞ্জাবীতে লিখেছেন, '‌কেউ কখনও জানতে পারে না সে কখন চলে যাবে। এর থেকে বড় দুঃখ আর কিছু নেই।'

দিলজিৎ দোসাঁঝ

পাঞ্জাবের আরও এক গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঁঝ সিধুর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন ইনস্টাগ্রামে। ‌

এঁরা ছাড়াও সারা আলি খান, বরুণ ধাওয়ান, রাজকুমার রাও, নিয়া শর্মা, করণ কুন্দ্রা সহ একাধিক তারকা সিধু মুসে ওয়ালার খুনে গভীর শোকপ্রকাশ করেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+