ব্রহ্মস্ত্র ছবিতে বৈজ্ঞানিকের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ
ব্রহ্মস্ত্র ছবিতে বৈজ্ঞানিকের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ
বেশ অনেকদিনই মুখ লুকিয়ে আছেন বলিউডের বাদশা শাহরুখ খান। শেষ তাকে দেখা গিয়েছিল 'জিরো' সিনেমায় তারপর থেকে বেশকদিন নজির মেলেনি কিংখানের। তাঁর ভক্তরা ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড়পর্দায় তাদের প্রিয় অভিনেতাকে ফের একবার দেখার জন্য।
তাদের জন্য সুখবর।

ব্রহ্মাস্ত্রে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে 'কিং খান' কে
এবার রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ছবি'ব্রহ্মাস্ত্র' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের বাদশা শাহরুখ খান কে। বলিউড সূত্রে খবর, ছবিতে একজন বৈজ্ঞানিকের ভূমিকায় অভিনয় করবেন কিংখান। পাশাপাশি, এই ছবিতে সাদা কালো ' পেপার সল্ট ' চুল আর হালকা চাপদাড়ির মোড়কে অভিনেতাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন স্বাদে।

প্রথমবার পর্দায় রণবীর -আলিয়া জুটি
রণবীর-আলিয়ার জুটি এখন বলিউডের হটকেক। তাদের ব্যক্তিগত সম্পর্কের কারণে তারা বেশ কয়েকবার শিরোনামে এলেও অয়ন মুখোপাধ্যায় পরিচালিত পৌরানিক ট্রিলজি 'ব্রহ্মাস্ত্র'র হাত ধরেই প্রথমবার বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে রণবীর-আলিয়ার জুটি।

'ব্রহ্মাস্ত্রে' তারকাদের মেলা
শাহরুখ, রণবীর, আলিয়ার পাশাপাশি এই ছবিতে রয়েছে আরও চমক। ছবিতে রয়েছেন বিগ-বি অমিতাভ বচ্চন, আক্কিনেনি নাগার্জুনা, ডিম্পল কাপাডিয়া, মৌনি রায় সহ আরও অনেকেই। চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা এই ছবি।












Click it and Unblock the Notifications