সলমন থেকে সঞ্জয়, বলিউডের এই সেলেবরা হাজতে কাটিয়েছেন একাধিক দিন! নেপথ্যে ছিল কোন কোন ঘটনা
সলমন থেকে সঞ্জয় বলিউডের এই সেলেবরা হাজতে কাটিয়েছেন একাধিক দিন! নেপথ্যে ছিল কোন কোন ঘটনা
২৩ বছরের আরিয়ান খান হাজতে কাটিয়ে ফেলেছেন ১৮ দিন। গত ২ রা অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে রেভ পার্টি থেকে আটক করা হয় আরিয়ানকে। এরপর ৩ রা অক্টোবর গ্রেফতার করা হয় শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে। উল্লেখ্য, আরিয়ান যেদিন গ্রেফতার হন , সেনিদনই মন্নত-এ শাহরুখের বাড়িতে ছুটে আসেন সলমন । প্রসঙ্গত, একটা সময় এই সলমন খানও ছিলেন জেলবন্দি। দেখে নেওয়া যাক, সেই বলিউড স্টারদের যাঁরা বিভিন্ন সময়ে ছিলেন জেলবন্দি।

সলমন খান
শ্যুটিং এর ফাঁকে কৃষ্ণসার হরিণ হত্যা ঘিরে সলমন খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ঘটনায় আরএ ফিল্ম অভিনেতারা অভিযুক্ত হলেও মামলায় হাজতবাসে যেতে হয়েছে সলমনকে। ১৯৯৮ থেকে ২০০৭ সালের মাধের সময়ে মোট ১৮ দিন জেলের মধ্যে কাটিয়েছেন বলিউডের এই বিগ স্টার। এছাড়াও ২০০২ সালে রাস্তায় এক ব্যক্তিকে গাড়িচাপা কাণ্ডে সলমনকে জেলবন্দির সাজা শোনানো হয়।

সঞ্জয় দত্ত
বাবা সুনীল ও মা নার্গিসের পুত্র সঞ্জয় দত্ত, বলিউজে পা রাখার পর থেকেই খবরের শিরোনাম কেড়েছেন অভিনয় জগতের বাইরের কারণে। ১৯৯৩ সালের মুম্বই ব্লাস্টে অভিনেতা সঞ্জয় দত্তের নাম জড়ায়। আরিয়ানের মতো তিনিও তখন স্টার কিড। তবে বলিউডে ততদিনে প্রতিষ্ঠিত হিরো তখন সঞ্জয়। এই সময় সঞ্জয়কে ৬ বছর হাজতবাসের সাজা শোনানো হয়। যে সাজা সুপ্রিম কোর্টের নির্দেশে ৫ বছর হয়। ২০১৬ সালে তিনি মুক্তি পান। তাঁকে যে সময় ছাড়ার কথা থিল তার থেকে ৮ মাস আগেই তিনি মুক্তি পান।

রিয়া চক্রবর্তী
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে জেরা করে এনসিবি। সেই সময় তদন্তের হাত ধরে রিয়াকে জেরা করে এনসিবি। এরপর মাদককাণ্ডে রিয়াকে গ্রেফতার করা হয়। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে প্রায় এক মাস রিয়া ছিলেন জেলে। পরে তিনি মুক্তি পান।

ফরদিন খান
আরিয়ান ছাড়াও মাদককাণ্ডে আরও এক স্টারকিড গ্রেফতার হয়েছেন আগে। সম্পর্কে হৃতিকের তুতো শ্যালক ফরদিন খানকে ২০০১ সালে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তিনি ৩ দিন ধরে জেলবন্দি ছিলেন সেই সময়।

শাইনে আহুজা
কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কেরিয়ারের প্রথমের দিকে 'গ্যাংস্টার' ছবিতে অভিনয় করে কার্যত মন জিতে নেন অভিনেতা শাইনে আহুজা। তিনি বাড়ির পরিচারিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন। ৭ বছরের জেল ঘোষিত হয়। ২০০৯ সালে তাঁকে সাজা দেওয়া হলেও ২০১১ সালে তিনি জামিন পান।

সূরজ পাঞ্চোলি
আইপিসির ৩০৬ ধারায় অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা মামলায় অভিযুক্ত হন সূরজ পাঞ্চোলি। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ২০১৩ সালের ১ জুলাই তিনি জামিন পলেএ, মামলা এখনও জারি রয়েছে।












Click it and Unblock the Notifications