Bollywood: ইয়ামির কোল আলো করে এলো সন্তান, ছেলের কী নাম রাখলেন তারকা দম্পতি

সুখবর শোনালেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। মা হতে চলেছেন সেখবর আগেই শুনিয়েছিলেন। এবার সন্তানের জন্মের খবর শোনালেন অভিনেত্রী। পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর জানিয়েছেন তিনি।

অক্ষয় তৃতীয়ার শুভদিনে তাঁদের কোল আলো করে এসেছে সন্তান। ছেলের নাম রেখেছেন তাঁরা বেদাভিদ। সকলে তাঁকে আশির্বাদ করুন বলে সোশ্যাল মিিডয়া পোস্টে লিখেছেন ইয়ামি এবং তাঁর স্বামী আদিত্য। জীবনের নতুন একটা অধ্যায় শুরু করেছেন তাঁরা ইনস্টা পোস্টে শেয়ার করেছেন অভিনেত্রী।

Yami Goutam

পরিচালর অদিত্য ধরকে বিয়ে করেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। আর্টিকল ৩৭০-র ট্রেলর রিলিজ অনুষ্ঠানেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। প্রেগন্যান্সি নিয়েও শ্যুটিং করেছিলেন তিনি। সেসময় তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর স্বামী আদিত্য সেকথাও জানিয়েছিলেন ইমামি। তিনি বলেছিলেন সেসময় কীভাবে সময় কেটেছে সেটা নিয়ে একটা থিসিস লিখে ফেলা যায়।

সোশ্যাল মিডিয়ায় ইয়ামি তাঁর মা হওয়ার খবর জানাতেই রণবীর সিং শুভেচ্ছা জানিয়েছেন। আর কয়েক মাস পরে তিনিও সেই সুখবর দেবেন। মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সোশ্যাল মিিডয়ায় সেই খবর প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই বেবিবাম্প স্পষ্ট হতে শুরু করেছে অভিনেত্রীর।

সোমবার দিপীকাকে রীতিমতো গার্ড করে ভোট দিতে নিয়ে গিয়েছিলেন রণবীর সিং। গাড়ি থেকে হাত ধরে নামানো থেকে দীপিকাকে গার্ড করে বুথের ভেতরে নিয়ে যাওয়া এমনকী তাঁকে নিরাপদে সব জায়গায় নিয়ে গিয়েছেন রণবীর সিং। ইয়ামি গৌতমকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরও অনেক অভিনেতা অভিনেত্রী। বলিউডের একাধিক ভাল ছবিতে অভিনয় করেছেন ইয়ামি। ভিকি ডোনার, বালা, বদলাপুর, ওএমজি ২ সহ একাধিক ভাল ছবিতে অভিনয় করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+