Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কানের লাল গালিচা মাতালেন ‘কেনেডি’ টিম, সানি লিওনির লুকে স্তব্ধ ফ্যানেরা

ধুমধাম করে চলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে রেড কার্পেটে হাঁটতে দেখা গেছে অনেক বলিউডের তারকারাদের। ৭৬ তম এই উৎসবে লাল গালিচায় হাঁটতে দেখা যায় বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। ২০২৩ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত 'কেনেডি’। যেখানে অভিনয় করেছেন সানি লিওনি ও রাহুল ভাট। লাল গালিচা মাতালেন কেনেডির পুরো টিম।

অসাধারণ লুকে কানের লাল গালিচায় হাঁটলেন সানি!

হালকা গোলাপি রঙের থাইস্লিট পোশাকে নজরকাড়া বলি ডিভা সানি, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে ছোট দুলে অনুগামীদের মাত দিলেন সানি। পরিচালক অনুরাগ কাশ্যপকে দেখা গেছে কালো ব্লেজার ও প্যান্টে। কম যাচ্ছে না অভিনেতা রাহুল ভাটও। ছাই রঙের চকচকে ব্লেজারে দারুণ সুন্দর লাগছে তাঁকে। লাল গালিচায় একসঙ্গে দেখা গেছে সানি লিওনি, অনুরাগ কাশ্যপ ও রাহুল ভাটের।

কানের ছবিগুলি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী সানি লিওনি। সেই সঙ্গে লিখেছেন সুন্দর ক্যাপশনও। তিনি লেখেন, এখন পর্যন্ত আমার কেরিয়ারের সবথেকে সুন্দর মুহূর্ত এটি। তাছাড়া আমার গর্বের মুহূর্ত। সেই সঙ্গে অভিনেত্রী অনুরাগ কাশ্যপ ও রাহুল ভাটকে ধন্যবাদ জানিয়েছেন। রাহুল ও অনুরাগ কাশ্যপ সানির সঙ্গে লালা গালিচায় হাঁটার জন্য তিনি আবারও ধন্যবাদ দিলেন তাঁদের। আপনাদের দুজনকেই আমি ভালোবাসি।

সানি লিওনির লুকে স্তব্ধ ফ্যানেরা


সানিকে কিন্তু অল্প মেকাআপেই অসাধারণ লাগছিল। তাঁর গ্ল্যামারাস লুক দেখে চোখ সরাতে পারছিলেন না কেউই। নিজেকে সুন্দর দেখাতে গোলাপি রঙের স্লিট পোশাক পরেছিলেন তিনি, ঠোঁটে লাল লিপস্টিক পরেছেন, সেই সঙ্গে চুল রেখেছেন বেঁধে। সঙ্গে সোনালি রঙের হাই হিল জুতো পরতে তিনি কিন্তু একদমই ভোলেননি।

উল্লেখ্য, মৌনী রায়ও। তিনিও রেড কার্পেটে হেঁটে সকল অনুগামীদের অবাক করে দিয়েছেন।নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে একাধিক নতুন ছবি শেয়ার করেছেন ব্রহ্মাস্ত্র খ্যাত অভিনেত্রী মৌনী রায়। হলুদ গাউনে অসাধারণ সুন্দর লাগছে বলি ডিভাকে। ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি তিনি ক্যাপশনও লিখেছেন, বনজোর কান। আশকা গোরাদিয়া গোবল মৌনীকে দেখে বললেন, চমৎকার। সোনাল চৌহানও বলেন, "অত্যাশ্চর্য।" আমির আলি একটি হার্ট ইমোজি দিয়েছেন। তাঁর ফ্যানেরা কেউ তাঁকে সুন্দর, কেউ বা আবার তাঁকে বলছেন দারুণ গ্ল্যামারাস লাগছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+