নতুন বছরে ওয়েব সিরিজের দুনিয়া মাতাতে আসছেন সানি,অ্যাকশন থ্রিলারে নতুন অবতারে চমক

নতুন বছরে ওয়েব সিরিজের দুনিয়া মাতাতে হাজির সানি,অ্যাকশন থ্রিলারে নতুন অবতারে চমক

নতুন বছরে ওয়েব সিরিজের দুনিয়া মাতাতে হাজির হচ্ছেন সানি লিওন। সেটাও আবার একেবারে নতুন অবতারে। নিজে মুখেই সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সুখবর দিলেন সানি। শ্যুটিং ফ্লোরে হাজির হয়ে ক্ল্যাপস্টিক হাতে ছবি পোস্টে পোস্ট সানির।

করোনার পর শ্যুটিং ফ্লোরে ফিরলেন সানি

করোনার পর শ্যুটিং ফ্লোরে ফিরলেন সানি

করোনার ধাক্কায় দীর্ঘ লকডাউন ও পরবর্তী আনলক পরিস্থিতিতে শ্যুটিংয়ের কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন। দেশজুড়ে কোভিডের পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আসতে এবার সব ধরনের সুরক্ষাবিধি মেনে শ্যুটিং ফ্লোরে ফিরলেন সানি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এদিন নতুন পোজেক্টে অভিনয় করার কথা ফ্যানেদের জানিয়েছেন।

ওয়েব সিরিজে সানি

ওয়েব সিরিজে সানি

নতুন বছর ২০২১ তে থ্রিলার ওয়েব সিরিজে সানি লিওনকে দেখা যেতে চলেছে। মূলত বাণিজ্যিক ছবিতে তিনি অভিনয় করলেও থ্রিলার ধর্মী ওয়েব সিরিজে আগে সেভাবে দেখা যায়নি। এবার নতুন লুকে নতুন ধরনের কাজ করা নিয়ে সানি বেশ উত্তেজিত। সোশ্যাল মিডিয়া নতুন প্রোজেক্ট নিয়ে সানি লিখেছেন, 'নতুন শুরু'

ভাটের পরিচালনায় নতুন অবতারে সানি

ভাটের পরিচালনায় নতুন অবতারে সানি

বলিউড পরিচালক বিক্রম ভাটের পরিচালনায় 'অনামিকা' নামের ওয়েব সিরিজ অভিনেত্রী সানি লিওনিকে একেবারে নতুন অবতারে দেখা যাবে। তিনি মারমুখী অবতারে বন্দুক হাতে অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজে পর্দায় ধরা দিতে চলেছেন।

কটি এপিসোড, কোথায় দেখা যাবে

কটি এপিসোড, কোথায় দেখা যাবে

সানি লিওন অভিনীত 'অনামিকা' ওয়েব সিরিজে ১০টি এপিসোড থাকছে। ওয়েব সিরিজের প্রথম পর্বের শ্যুটিং শুরু হয়েছে। চলতি বছরের শেষের মধ্যেই প্রথম পর্বের শ্যুটিং শেষ হবে। এম এক্স প্লেয়ার অ্যাপে সিরিজটি নতুন বছরে রিলিজ করার কথা রয়েছে।

ছবি সৌজন্যে সানি লিওনির ইনস্টাগ্রাম পোস্ট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+