Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bollywood: ফের বলিপাড়ায় বিয়ের আসর, বাংলার সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ যোগ, কোথায় বসছে সেই হাইভোল্টেজ ইভেন্ট

বিয়ের সানাই ফের বলিপাড়ায়। এবার বিয়ের পিঁড়িতে বসছেন হীরামান্ডি তারকা সোনাক্ষী সিনহা। তাঁর বাবা তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা। পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন।

কয়েকদিন আগে কপিল শর্মার শোয়ে সোনাক্ষী সিনহা বিয়ে নিয়ে কথা বলেন। তারপরেই শোনা যায় চলতি মাসেই নাকি তিনি বিয়ের পিঁড়িতে বসছেন। পাত্রের নাম জাহির ইকবাল। ইতিমধ্যেই বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছে। সেগুলি বিলি করাও হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে মুম্বইয়ের বাস্টিনে বসছে সোনাক্ষী এবং জাহিরের বিয়ের আসর।

Sonakhsi Sinha

বিশাল জাঁক জমক করে বিয়ের অনুষ্ঠান করছেন না তাঁরা। বিয়ে করছেন একেবারে ঘরোয়া ভাবে। পরিবারে লোকেরা এবং ঘনিষ্ঠ আত্মীয় সজ্জন বন্ধুবান্ধবরাই কেবল থাকবেন সেই বিয়ের অনুষ্ঠানে। তবে এই নিয়ে প্রকাশ্যে কেউ কোনও কথা বলতে চাইছেন না। এমনকী সোনাক্ষী নিজেও কথা বলতে চাইছেন না এই নিয়ে।

জাহির নিজেও অভিনেতা। তবে সোনাক্ষীর তুলনা নতুন। ২০১৯ সালে নোটবুক ছবিতে ডেবিউ করেছেন জাহির। সলমন খান ছিলেন ছবির প্রযোজক। সোনাক্ষীর আগেও দুটি সম্পর্কে জড়িয়েছেন ইকবাল। প্রথমে দীক্ষা শেঠের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। তবে সেসম্পর্ক বেশিদিন টেকেনি। তারপরে আবার সানা সইদের সঙ্গেও সম্পর্কে জড়ান জাহিদ। তবে সেটাও টেকেনি বেশিদিন। তারপরেই সোনাক্ষীর সঙ্গে প্রেম। এবং বিয়ের খবর। যদিও সোনাক্ষী এবং জাহিদ দুজনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনওই জাহির করেননি।

আগেই বিয়ের কথা ছিল। কিন্তু বাবা শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় পিছিয়ে দেওয়া হয় বিয়ে। জানা গিয়েছে ২২ জুন হবে বিয়ের আসন অনুষ্ঠান। এবং রিসেপশন হবে ২৩ জুন। সলমন খানের একটি পার্টিতে সোনাক্ষীর সঙ্গে দেখা হয়েছিল জাহিদ ইকবালের। সেখান থেকেই আলাপ পরিচয়। তারপরে ধীরে ধীরে কথা বার্তা শুরু। ২০২২ সালে ডবল এক্সএল ছবিতে তাঁরা একসঙ্গে কাজও করেন। সেই ছবির সেট থেকেই শুরু প্রেম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+