অনুষ্কা থেকে ঐশ্বর্যর সবচেয়ে দামী গয়না কোনটি জানেন! বলিউড তারকাদের বিয়ের জুয়েলারি একনজরে
অনুষ্কা থেকে ঐশ্বর্যর সবচেয়ে দামী গয়না কোনটি জানেন! বলিউড তারকাদের বিয়ের জুয়েলারি একনজরে
শুরু হয়ে গিয়েছে বিয়ের মাস। এমন সময় সোনার দামের দিকে নজর রয়েছে অনেকেরই। বিয়ে মানেই স্বপ্ন সুন্দর এক অনুভূতিকে পরতে পরতে বাস্তবে রূপ দেওয়া। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি বিয়ে মানেই মহিলা মহলে গয়না নিয়ে আলোচনা হবেই! সেই আলোচনায় ভর করে একবার দেখে নেওয়া যাক অনুষ্কা শর্মা থেকে ঐশ্বর্য রাইদের বিয়েতে পাওয়া গহনার মধ্যে সবচেয়ে দামী কোনটি।

অনুষ্কার দামী গয়না
বিয়ের গয়নার দাম মূল্যে মাপা যায় না, মাপা যায় তার সঙ্গে মিশে থাকা আবেগে! একথা অনেকেই বলে থাকেন। তবে দামের বিচারে দেখতে গেলে বলিউডে 'এক সে বড়কর এক 'তারকা এই দামের নিরিখে বহুমূল্য গয়না পরেই বিয়ের পিঁড়িতে বসেছেন। বিরাটের সঙ্গে বিয়ের দিন অনুষ্কা ৩ কোটি টাকার নেকলেস পরেন। শোনা গিয়েছে, তা সব্যসাচী থেকে ডিজাইন করা নেকলেস ।

ঐশ্বর্যের গয়না
নামেই যিনি "ঐশ্বর্য' তাঁর গয়নার 'ঐশ্বর্য'এ চমক তো থাকবেই! বচ্চন পরিবার তাঁর পুত্রবধূকে যখন ঘরে নিয়ে গিয়েছিল , তখন দক্ষিণী ও বাঙালি রীতির বহু গয়না দিয়েই নিয়ে যায়। তবে ৩ কোটি টাকার বিয়ের নেকলেসটি ঐশ্বর্যের সবচেয়ে দামী বিয়ের গয়না বলে জানা যায়।

বিপশার গয়না
যে নেকলেস পরে বিপাশা বসু বিয়ের পিঁড়িতে বসেন তার দাম ৯৫ লাখ টাকার আশপাশে। লাল চেলিতে বঙ্গ তনয়া বিয়ের দিন হয়ে উঠেছিলেন রূপসী। সেই সঙ্গে উজ্জ্বল ছিল এই গহনা।

প্রীতির বিয়ের গয়না
মিসেস গুডএনাফ প্রীতি জিন্টাও বিয়ের দিন লাল লহেঙ্গায় রূপসী হয়ে ওঠেন। তাঁর বিয়ের নেকলেসের দাম ছিল ৮৫ লাখ।

শিল্পার বিয়ের গয়না
দক্ষিণী সুন্দরী শিল্পার সঙ্গে বিয়ে হয় রাজ কুন্দ্রার। তাঁদের বিয়ের দিনও বহু ধরনের গয়নায় নিজেকে সাজিয়েছেন শিল্পা। তবে ৮৪ লাখ টাকা দামের বিয়ের নেকলেস শিল্পার বিয়ের অন্যান্য গয়নার মধ্যে সবচেয়ে দামী।

এষা দেওলের দামী গয়না
ধর্মেন্দ্র হেমা মালিনীর মেয়ে এষা দেওলের বিয়েও রাজকীয় আয়োজনে হয়। তাঁদের বিয়েতে এষা যে নেকলেস পরেছিলেন তার দাম ৮০ লাখ টাকা।

উর্মিলার বিয়ে ও গয়না
বলিউডের 'রঙ্গিলা' গার্ল উর্মিলা মাতন্ডকারের বিয়েও লাইমলাইট কেড়েছিল। সেই বিয়েতে ৭০ লাখ টাকার গয়না পরেন উর্মিলা।

দিয়ার বিয়ে
সদ্য দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন হায়দরাবাদ সুন্দরী দিয়া মির্জা। তিনি ৫০ লাখ টাকা দামের একটি চোখ ধাঁধানো নেকলেস বিয়ের দিন পরেন।












Click it and Unblock the Notifications