আচমকা সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট মুছে দিলেন কাজল, কিন্তু কেন?
সোশ্যাল মিডিয়ায় নিত্য আসা যাওয়া করেন বলিউড অভিনেত্রী কাজল। সোশ্যাল মিডিয়ায় তাঁকে মাঝেমধ্যেই নানান ছবি থেকে ভিডি থেকে ছবি শেয়ার করতে দেখা যায়। তবে এবার সেখান থেকেই বিরতি নিলেন বলি ডিভা। তবে শুধু ইনস্টাগ্রাম নয়, নিয়েছেন টুইটার থেকেও। আর সেকথা খোদ জানিয়েছেন অজয় ঘরণী।
শুক্রবার অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট মুছে ফেলেন এবং জানিয়েছেন, তিনি ইনস্টাগ্রাম থেকে বিরতি নিচ্ছেন। তিনি জানিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের মুখোমুখি। তাই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন। তবে অভিনেত্রী কেন এমন সিদ্ধান্ত নিলেন তা তিনি এখনও স্পষ্ট করে জানাননি। কাজলের এমন বার্তা দেখে নেটপাড়ায় শুরু হয়ে গেছে শোরগোল।

অজয় ঘরণীর এমন বার্তায় অবাক হয়েছেন অনেক অনুগামীরাই। একজন নেটনাগরিক জানান, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন? তবে, অনেক অনুগামীরা অনেকেই কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা এও জানান, কখনোও কখনও এমন করা খুব ভালো। একজন ভক্ত লিখেছেন, বিরতি নিন, আশা করছি আপনি ভালো আছেন। আপনার জন্য অনেক ভালোবাসা রইল। আমরা তোমাকে খুব ভালোবাসি কাজল, আমরা সব সময় তোমরা জন্য থাকব।

অভিনেত্রী মাঝে মধ্যে স্বামী অজয় দেবগণ, মেয়ে নাইসা ও নানান সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন। যেখানে অনুগামীরা লাইক ও কমেন্টে ভরিয়ে দেন। তবে কাজল সোশ্যাল মিডিয়ায় বিরতি নেওয়া কারণে তাঁকে অনুগামীরা খুব মিস করবেন।
অভিনেত্রী কাজলের আসন্ন সিনেমা অ্যান্থলজি লাস্ট স্টোরিজ ২ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। পরিচালনা করেছেন অমিত রবিন্দরনাথ শর্মা,আর বালকি,কঙ্কনা সেন শর্মা এবং সুজয় ঘোষ। ছবিতে অভিনয় করেছেন কাজল,নীনা গুপ্তা,মৃণাল ঠাকুর,তামান্না ভাটিয়া,তিলোত্তমা সোম,অমৃতা সুভাষ,অঙ্গদ বেদি,বিজয় ভার্মা-সহ অন্যান্যরা।












Click it and Unblock the Notifications