হঠাৎ নিখোঁজ বলিউডের নাম করা অভিনেত্রী, গ্রেফতারির নির্দেশ জারি করল আদালত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদা নিখোঁজ। তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। যদিও অভিনেত্রী নিজে একজন রাজনৈতিক ব্যক্তিত্বও। সমাজবাদী পার্টির সাংসদ পদে দীর্ঘদিন ছিলেন তিনি। ২০১৯ সালে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সেই অভিযোগেই উত্তর প্রদেশের রামপুর আদালতে ২টি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আগামী ৬ মার্চের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। জামিন অযোগ্য দারায় মামলা দায়ের করা হলেও হাজিরা দেননি তিনি। তারপরেই আদালত এই নির্দেশ দিয়েছে।

জয়াপ্রদাকে শুধু মাত্র নিখোঁজ ঘোষণা করাই হয়নি সেই সঙ্গে জয়াপ্রদার খোঁজে একটি স্পেশাল টিম গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ জয়া প্রদা। ২০১৯ সালে রামপুরের কেমরি এবং সোয়ার থানায় অভিযোগ জমা পড়েছিল তাঁর বিরুদ্ধে।
সেই দুটি মামলাই ছিল জামিন অযোগ্য। কিন্তু মামলার কোনও শুনানিতেই হাজিরা দেননি তিনি। সেকারণে আদালত এবার তাঁকে একেবারে পলাতক ঘোষণা করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। এবার কি করবেন অভিনেত্রী। বলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একসময়ে ছিলেন তিনি। বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে জিতেন্দ্র বলিউডে একের পর এক হিট ছবি ছিল তাঁর ঝুলিতে। বলিউডের কেরিয়ার শেষ করে তিনি রাজনীতিতে যোগ জেন। সমাজবাদী পার্টির হয়ে দীর্ঘদিন সাংসদ পদে থেকেছেন জয়াপ্রদা।












Click it and Unblock the Notifications