এখনও বাথরুম লক না করেই যান জাহ্নবী, জানেন এর কারণ কী?

এখনও বাথরুম লক না করেই যান জাহ্নবী, জানেন এর কারণ কী?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। অভিনেত্রী প্রায় সময়ই ব্যক্তিগত-কর্মগত থেকে সুন্দর ফ্যাশনন্সের জন্যও খবরের শিরোনাম দখল করে থাকেন। অভিনেত্রী সংক্রান্ত যে কোন খবর পড়বার জন্যই উৎসুক হয়ে থাকেন অনুগামীরা। এক ফ্যাশন ম্যাগাজিনে অভিনেত্রী তার চেন্নাইয়ের বিলাসবহুল বাংলো ঘুরিয়ে দেখিয়েছেন সকলকে। অভিনেত্রী সেই বাড়িটাই সকলকে দেখিয়েছিলেন যে বাড়িটি নিজে হাতে এক সময় সাজিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী ঘুরে দেখালেন চেন্নাইয়ের বাংলো

অভিনেত্রী ঘুরে দেখালেন চেন্নাইয়ের বাংলো

অভিনেত্রী জাহ্নবী তার মায়ের যে ঘর পছন্দ ছিল সেটিও সকলকে দেখিয়েছেন তিনি। পুরো বাড়ি দেখানোর সঙ্গে সঙ্গেও অভিনেত্রী জাহ্নবী কিন্তু বাথরুমও সকলকে দেখিয়েছিলেন। অভিনেত্রীর চেন্নাইয়ের এই বিলাসবহুল বাংলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। বনি কাপুর ও শ্রীদেবীর অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে এই বাংলোতে। যা নজর কেড়েছে সকল অনুগামীদের। শুধু তাই নয় রয়েছে একাধিক পেইন্টিংও রয়েছে এই বাড়িতে।

কী জানালেন জাহ্নবী কাপুর

কী জানালেন জাহ্নবী কাপুর

এই পেইন্টিং সম্বন্ধে অভিনেত্রী জাহ্নবী কাপুর জানান, মম এই পেইন্টিংগুলো থেকেই তার ভালোলাগা খুঁজে পেয়েছিলেন। এই বাড়িতে ছুটির দিনে আমি আর খুশি অপেক্ষা করতাম কখন মায়ের সঙ্গে ঘুরতে যাব। আর সেখান থেকেই আমাদেরও তৈরি হয়েছে ছবি আঁকার শখ। অভিনেত্রী সব ঘর ঘুরে দেখানোর সঙ্গে সঙ্গেও নিজের বেডরুমও ঘুরে দেখিয়েছেন সকলকে। আর তখনই কিন্তু সকলে অবাক হয়ে যান। কারণ তার বাথরুমে কোন ছিটকিনি নেই দেখে। যদিও এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, তার মা অর্থাৎ শ্রীদেবী বাথরুমে ছিটকিনি লাগাতে দেননি। কারণ ওনার ভয়ে ছিল যদি আমি বাথরুমে ঢুকে কোনও ছেলের সঙ্গে কথা বলি, তাই আমার ঘরে নিজের বাথরুম লক করার কোনোও অনুমতি ছিল না। তবে বর্তমানে পুরো বাড়ির নতুন ভাবে সাজানো হয়েছে। তবে শুধু বদলানো হয়নি বাথরুমটা, তা কিন্তু একই আছে। এখানে এখনও কোনও ছিটকিনি লাগানো হয়নি।

 এই বাংলোতে সময় কাটাতে পছন্দ করেন বলি ডিভা

এই বাংলোতে সময় কাটাতে পছন্দ করেন বলি ডিভা

অভিনেত্রী জানিয়েছেন, এই বাড়িটা তার খুব ভালো লাগে। তার কারণ এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে পুরনো অনেক স্মৃতি, তবে পুরনো স্মৃতি ছাড়াও রয়েছে অনেক নতুন স্মৃতিও। তবে অভিনেত্রী এও জানিয়েছেন, এই ঘর একটি সিক্রেট রুম রয়েছে সেখানে কী কী রয়েছে, তা তিনি নিজেও জানেন না, তিনি বলেন সেখানে আমি কখনোও যাইনি। পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্তের ছবি রয়েছে এখানে। এইখানে একান্তে সময় কাটাতে খুব পছন্দ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+