Hina Khan: অ্যাওয়ার্ড শো থেকে বেরিয়েই ছুটেছিলেন কেমো থেরাপিতে, নতুন ইনস্টাপোস্টে শেয়ার করলেন অভিনেত্রী

স্তন ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। টেলি সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। বিগবস শোয়ের দৌলতে জনপ্রিয়তা পেয়েছিলেন হিনা। হঠাৎ করে অভিনেত্রী যখন জানান যে তিনি স্তন ক্যানসারে আক্রন্ত তখন এক প্রকার চমকে গিয়েছিল নেটপা়ড়া।

সেই হিনা খান এবার ইনস্টা পোস্টে শেয়ার করেছেন তাঁর প্রথম কেমো থেরাপি নিতে যাওয়ার কথা। তিনি জানিয়েছেন অ্যাওয়ার্ড শো থেকে বেরিয়েই তিনি কেমো থেরাপি নিতে ছুটেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন কেমো থেরাপি নেওয়া তাঁর পক্ষে সহজ হবে না সেটা জানেন। কিন্তু হার মানতে রাজি নন তিনি।

Hina Khan

স্টেজ থ্রি তে রয়েছে তাঁর ব্রেস্ট ক্যানসার। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে সকলকে তাঁর জন্য প্রার্থনা করতে বলেছিলেন। সেই সঙ্গে তিনি বলেছিলেন এই লড়াইটা তিনি করবেন। কোনও ভাবেই ভেঙে পড়বেন না। তার সঙ্গে সকলের আশীর্বাদ এবং শুভকামনা তাঁর প্রয়োজন। সেগুলিই তাঁর মনের জোর বাড়াবে।

স্টেজ থ্রি তে রয়েছে তাঁর ব্রেস্ট ক্যানসার। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে সকলকে তাঁর জন্য প্রার্থনা করতে বলেছিলেন। সেই সঙ্গে তিনি বলেছিলেন এই লড়াইটা তিনি করবেন। কোনও ভাবেই ভেঙে পড়বেন না। তার সঙ্গে সকলের আশীর্বাদ এবং শুভকামনা তাঁর প্রয়োজন। সেগুলিই তাঁর মনের জোর বাড়াবে

হিনা খান সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেডে বসা ছবি দিয়েছেন। এবং তার নীচে তিনি লিখেছেন আমার প্রথম কেমো থেরাপি। তিনি জানিয়েছেন যেদিন অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়ার কথা ছিল সেদিন রাতেই তিনি জানতে পারেন প্রথম যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সবটা জেনেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। কাউকে কিছু বুঝতেই দেননি। ওই একটা দিনেই গোটা জীবনটাই বদলে যায় বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+