Alia Bhatt: প্যারিস ফ্যাশন উইকে হাতে খড়ি, প্রথম ব়্যাম্প ওয়াকেই দর্শকদের সম্মোহিত করলেন আলিয়া

বলিউডে কাঁপিয়ে অভিনয় করছেন অভিনেত্রী আলিয়া ভাট। ইতিমধ্যেই জাতীয় পুরস্কার পেয়ে গিয়েছেন তিনি। তবে ল্যাকমে ফ্যাশন উইকে প্রথম ব়্যাম্প ওয়াক করলেন অভিনেত্রী। একেবারে মেটালিক লুকে ব়্যাম্পে হাঁটলেন আলিয়া।

প্রথম ব়্যাম্প ওয়াকেই দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। আলির পোশাকে মুগ্ধ সোশ্যাল মিজিয়া। একেবারে অন্যরকম দেখাচ্ছিল অভিনেত্রীকে। মেটালিক সিলভার বাস্টিয়ার পরেছিলেন আলিয়া ভাট। অফশোল্ডার জাম্পশ্যুটের ডিজাইন মুগ্ধ করেছেন দর্শকদের।

Alia bhatt

ব়্যাম্পে আলিয়ার সঙ্গে ছিলেন হলিউড অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডুয়েল। সাদা রঙের একটি গাউনে ব়্যাম্পে হাঁটেন তিনি। একে অপরের হাত ধরে ব়্যাম্পে হেঁটেছেন। রেডি টু ওয়্যার স্প্রিং-সামার কালেকশন পরে তাঁরা ব়্যাম্পে হাঁটেন। প্রথম দর্শনেই দর্শকরা মুদ্ধ হয়েছেন আলিয়াকে দেখে।

পোশাকের মেটালিক লুকের সঙ্গে সামাঞ্জস্য রেখে চুলের স্টাইলও ওয়েট রেখেছিলেন আলিয়া। ব়্যাম্প ওয়াকের শেষে ফ্লাইং কিস দিয়ে দর্শকদের দৃষ্টি কেড়েছেন অভিনেত্রী। সম্প্রতি কাপুর পরিবারের গণেশ পুজোর ছবিতে দেখা যায়নি আলিয়া ভাটকে। করিনা, রণবীরের সঙ্গে রাহাকে দেখা গিয়েছিল কিন্তু আলিয়া ভাটকে দেখা যায়নি।

প্যারিস ফ্যাশন ইউকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেকারণেই হয়তো গণেশ চতুর্থীর উৎসবে দেখা যায়নি তাঁকে। এবার আলিয়ার সঙ্গে সঙ্গে ঐশ্বর্যাও ছিলেন প্যারিস ফ্যাশন উইকে। লাল রঙের গাউনে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাইকে। দুই বলি সুন্দরীকে অসাধারণ লাগছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+