বলিউডের কোন কোন অভিনেতার বাবা-মা ভিন্ন জাত-ধর্মের মানুষ ছিলেন, জানেন?
বলিউডের কোন কোন অভিনেতার বাবা-মা ভিন্ন জাত-ধর্মের মানুষ ছিলেন, জানেন?
ভারতীয় চলচ্চিত্র জগতে বেশ কয়েকজন অভিনেতা আছেন, যারা তাঁদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। এমনই কয়েকজন বলিউড অভিনেতাদের পিতা মাতা ভিন্ন জাতের। এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

টাইগার শ্রফ
বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন টাইগার শ্রফ। তিনি তাঁর অনবদ্য অ্যাকশন ও অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর ঠাকুরদা ও দাদু ছিলেন যথাক্রমে গুজরাতি ও বাঙালি। এবং ঠাকুমা ও দিদা ছিলেন তুর্কিমেনিস্তানি ও মুসলমান।

করিনা কাপুর ও করিশ্মা কাপুর
টিনসেল টাউনে সব সময় আলোচনায় থাকা দুই অভিনেত্রী করিনা কাপুর ও করিশ্মা কাপুর। অল্প দিনেই বলিউডে তাঁদের অনবদ্য অভিনয় দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেয়। দুই অভিনেত্রীরই মা ববিতা কাপুর। তিনি একজন ব্রিটিশ এবং বাবা রণধীর কাপুর একজন ভারতীয়।

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা টারকোট নামে হংকংয়ে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী একজন ব্রিটিশ এবং আংশিক ভারতীয়। কারণ, তাঁর বাবা, মহম্মদ কাইফ, একজন কাশ্মীরি বংশোদ্ভূত ব্যবসায়ী এবং তাঁর মা সুজান টারকোটে হলেন ইংরেজ। জানা গেছে, অভিনেত্রী আজ পর্যন্ত যুক্তরাজ্যের নাগরিকত্ব ধারণ করেছেন এবং গত ১৫ বছর ধরে একটি ওয়ার্ক ভিসায় ভারতে বসবাস করছেন।

কল্কি কোয়েচলিন
বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর বাবা-মা, জোয়েল কোয়েচলিন এবং ফ্রাঙ্কোইস আরমান্ডি, ১৯৭০-এর দশকে ফ্রান্সের অ্যাঞ্জার্স থেকে ভারতে এসেছিলেন। ভারতে এসে তাঁরা এই দেশের প্রেমে পড়ে যান। এরপরই তাঁরা এখানে থাকার সিদ্ধান্ত নেন। ১৯৮৪ সালে, অভিনেত্রী কল্কি কোয়েচলিন পন্ডিচেরিতে জন্মগ্রহণ করেন।

আলিয়া ভাট
সম্প্রতি 'গাঙ্গুবাই কাঠিওয়াড়ি' সিনেমাটিতে আলিয়া ভাটের দুর্দান্ত অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। এই অভিনেত্রী যে পুরোপুরি ভারতীয় তা বলা ঠিক হবে না। একটি পুরানো সাক্ষাৎকারে , তিনি বলেছিলেন তাঁর দাদু দিদা জার্মানির বাসিন্দা। যখন তাঁর দাদু অ্যাডলফ হিটলারের বিরুদ্ধে একটি সংবাদপত্র চালানোর জন্য বন্দী হয়েছিলেন, তখন তার দিদা চেকোস্লোভাকিয়া এবং পরে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন।

কিয়ারা আদভানি
বলিউডের সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কিয়ারা আদভানি। তাঁর বাবা জগদীপ আদভানি একজন সিন্ধি ব্যবসায়ী, তাঁর মা জেনেভিভ জাফরি হলেন স্কটিশ, আইরিশ পোর্তুগিজ এবং স্প্যানিশ।

দিয়া মির্জা
বলিউড অভিনেত্রী দিয়া মির্জার প্রয়াত বাবা ফ্রাঙ্ক হ্যান্ডরিচ ছিলেন একজন জার্মান এবং তাঁর মা দীপা একজন বাঙালি। তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হওয়ার পর, তাঁর মা তাঁর সৎ বাবা আহমেদ মির্জাকে বিয়ে করেন। আহমেদ মির্জা হায়দ্রাবাদি মুসলিম ছিলেন। অভিনেত্রী তাঁর নামের সঙ্গে তাঁর সৎ বাবার উপাধিই ব্যবহার করেন। ২০১৮ সালে, তিনি তাঁর পূর্বপুরুষদের এবং পিতৃভূমি দেখতে জার্মানিতে একটি বিশেষ ভ্রমণে গিয়েছিলেন।

ডিনো মোরিয়া
অভিনেত্রী ডিনো মোরিয়া ২০০০ এর দশকের গোড়ার দিকে প্রত্যেক দর্শকের হৃদয়হরণ করেছিলেন। তাঁর বাবা একজন ইতালীয় এবং মা একজন ভারতীয়। জীবনের প্রথম এগারো বছর বাবার দেশে কাটিয়ে, তিনি তাঁর পরিবারসহ কর্ণাটকের ব্যাঙ্গালোরে চলে যান।

লারা দত্ত ভূপতি
বলিউড অভিনেত্রী লারা দত্ত ভূপতি তাঁর অনবদ্য অভিনয়ের দ্বারা দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। অভিনেত্রীর বাবা এল কে দত্ত একজন ভারতীয় এবং একজন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। অভিনেত্রীর মা জেনিফার মরিন স্টোরি একজন খ্রিস্টান-স্কটিশ।

অর্জুন রামপাল
বলিউডের জনপ্রিয় অভিনেতার মধ্যে অন্যতম হলেন অর্জুন রামপাল। তাঁর বাবা অমরজিৎ রামপাল একজন পাঞ্জাবি হিন্দু। অভিনেতার মা অর্ধেক ডাচ এবং অর্ধেক পাঞ্জাবি শিখ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications