প্রিয়াঙ্কা থেকে হৃতিক স্টান্টম্যান ছাড়াই অ্যাকশন দৃশ্যে জনপ্রিয় তারকা,কীভাবে করলেন সঞ্চালনা

প্রিয়াঙ্কা থেকে হৃতিক স্টান্টম্যান ছাড়াই অ্যাকশন দৃশ্যে জনপ্রিয় তারকা,কীভাবে করলেন সঞ্চালনা

যে ছবিতে ধামাকা যত বেশি,তত বেশি হিটের সম্ভাবনা,এমনই একটা ধারণা হয়ে গেছে হলিউড,বলিউড,টলিউড সর্বত্র। বলিউড তারকাদের অ্যাকশন দৃশ্য যত বেশি জমজমাট,তিনি তত বড় সুপারস্টার। সিনেমায় এমন অনেক অ্যাকশন সিকোয়েন্স চিত্রায়িত হয়েছে,যা দেখে মুগ্ধ হয়েছে তামাম দর্শককূল। তারকাদের এই অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশিরভাগ সময় স্টান্টম্যানদের দিয়ে করানো হয়। তাদের কাজ হল অ্যাকশনের কঠিন দৃশ্যগুলোতে তারকাদের বদলে স্টান্ট দেখানো। তবে কিছু কিছু সিনেমায় ব্যতিক্রম ঘটেছে। অভিনেতারা তাদের নিজস্ব স্টান্টগুলি নিজেরাই সঞ্চালনা করেছেন। সেই দৃশ্যগুলো দেখে হাততালি পড়েছে সিনেমা হলে।

প্রিয়ঙ্কা চোপড়া

প্রিয়ঙ্কা চোপড়া

বলিউড পারি দিয়ে হলিউডে পৌঁছেছেন পিগি চপস। কোয়ান্টিকো ৩ এই সিরিজে প্রচুর অ্যাকশন দৃশ্যে প্রিয়াঙ্কাকে দেখা যায়। আগে থেকেই অ্যাকশন শুটের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। নানা ভাবে নিজেকে তৈরি করেছিলেন। একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া কীভাবে কোয়ান্টিকো 3-এর বেশিরভাগ স্টান্ট নিজেই করেছিলেন সে সম্পর্কে জানিয়েছিলেন। এমনকি শুটিং চলাকালীন আঘাত পাওয়ার কথাও তুলে ধরেন সেই সাক্ষাৎকারে।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ব্যাং ব্যাং মুক্তির সময়, ক্যাটরিনা কাইফ স্টান্ট পারফরমারদের কাছ থেকে খুব কম সাহায্য নিয়ে ছবিতে নিজেই স্টান্ট সঞ্চালনা করে দেখিয়েছিলেন। এমনকি তিনি টাইগার জিন্দা হ্যায় এবং ধুম 3-এ নিজেই বেশিরভাগ স্টান্ট করেছেন। যা দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

 হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

একইভাবে হৃতিক রোশনও ব্যাং ব্যাং-এ স্টান্টম্যানদের সাহায্য না নিয়ে ছবিতে চিত্রায়িত কিছু ভয়ঙ্কর স্টান্ট নিজেই সঞ্চালনা করেছেন। এমনকি শুটিংয়ের সময় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন যার জন্য অস্ত্রোপচার হয় অভিনেতার।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

তিনি স্টান্টম্যান নেন না। ছবির জন্য দুঃসাহসিক স্টান্ট করেন নিজেই। এবারও সূর্যবংশী ছবির জন্য নানারকম স্টান্ট করছেন অক্ষয় কুমার। বাইক নিয়ে ব্যাঙ্ককের রাস্তায় কেরামতি দেখানোর পর এবার হেলিকপ্টার থেকে ঝুলে বাইক ধাওয়া করার স্টান্টটি নিজেই করেছেন অক্ষয় কুমার। এরকম রোমহর্ষক দৃশ্যের শুটিং চলেছিল ব্যাঙ্ককে।

টাইগার শ্রফ

টাইগার শ্রফ

ভরপুর অ্যাকশন আর রোমান্স নিয়ে ২০১৪ সালে বড় পর্দায় মুক্তি পায় জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফের হিরোপান্তি। এই সিনেমা দিয়েই টাইগারের বলিউডে আত্মপ্রকাশ। অভিনেতা মার্শাল আর্ট এবং কুং ফুতে যথেষ্ট পারদর্শী। তাই সে সিনেমায় অ্যাকশন দৃশ্যগুলি নিজেই সঞ্চালনা করে থাকেন।

 বিদ্যুৎ জামওয়াল

বিদ্যুৎ জামওয়াল

সূত্রের খবর,অভিনেতা বিদ্যুৎ জামওয়াল স্টান্টম্য়ানের সাহায্য় ছাড়াই কমান্ডো সিনেমায় স্টান্ট করেছিলেন!উপরন্তু, দক্ষিণ আফ্রিকা থেকে একটি সম্পূর্ণ স্টান্ট দল আনা হয়েছিল এবং অ্যাকশন সিকোয়েন্সগুলি জামওয়ালের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল।

 তাপসী পান্নু

তাপসী পান্নু

তাপসী পান্নু অভিনীত ষান্ড কি আঁখ ছবিটি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। তার আগে নাম শাবানা,বেবির মতো ছবিতে তাপসীর স্টান্ট প্রশংসিত হয়েছে। অভিনেত্রী তার অনেক চলচ্চিত্রে স্টান্টম্যান ছাড়াই নিজেই স্টান্ট সঞ্চালনা করে চর্চায় রয়েছেন।

জন আব্রাহাম

জন আব্রাহাম

একইভাবে জন আব্রাহামও চলচ্চিত্রে নিজের বেশিরভাগ স্টান্ট নিজেই করেছেন। বিশেষ করে ফোর্স, রকি হ্যান্ডসাম এবং ফোর্স 2 এর মতো সিনেমাগুলিতে তার স্টান্টের মধ্য দিয়ে দক্ষতা তুলে ধরেছেন। তবে অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনয় করার সময় তিনি ছোটখাটো দূর্ঘটনার শিকার হন,বলে খবর।

 অজয় দেবগন

অজয় দেবগন

অভিনেতা অজয় দেবগন তার নিজের অ্যাকশন দৃশ্য এবং স্টান্টে নিজের দক্ষতা প্রকাশে সুপরিচিত। সিংঘম সিনেমায় রোহিত শেঠি নিজেই স্টান্টগুলি ডিজাইন করেছিলেন এবং অজয় দেবগন কোনও পেশাদার স্টান্ট পারফর্মারদের সাহায্য ছাড়াই স্টান্টগুলি করেছিলেন৷ সিনেমাটি বক্স অফিসে দারুন সাফল্য লাভ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+