Paresh Rawal: বিয়ারের মতো চুমুক দিয়ে মূত্র পান করেন পরেশ রাওয়াল! কিন্তু কেন? নিন্দা করলেন চিকিৎসক
শরীর দ্রুত সুস্থ করতে নিজের মূত্র পান করা যায়? এও কি সম্ভব! তবে বর্তমানে সবকিছুই সম্ভব। অসম্ভব হলেও ঠিক এমনই কাজ করেছেন বিখ্যাত জনপ্রিয় বলিউড অভিনেতা পরেশ রাওয়াল।
সম্প্রতি পরেশ রাওয়াল এক ইন্টারভিউতে দাবি করে জানান, তিনি নিজের মূত্র পান করে হাঁটুর সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। যা শুনে অবাক কিন্তু প্রায় অনুগামীরা। শুধু তাই নয়, অনেক অনুগামীরাও কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় কমেন্টও করেছেন। তবে সত্যিই কি মূত্র পান করে হাঁটুর ব্যথা কমে? শরীর সুস্থ থাকে? কি বলছেন চিকিৎসক, জানুন।

প্রবীণ অভিনেতা বলেন, হাঁটুতে চোট লাগার সময় তিনি নাকি ১৫ দিন ধরে খেয়েছিলেন নিজের প্রস্রাব! আর এই বিষয়টি জানার পর থেকে অনেক অনুগামীরাই কিন্তু অবাক হয়েছেন। অভিনেতা আরও বলেন, তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিজের প্রস্রাব নিজেই খাবেন, সে সময় কিন্তু তিনি কখনোই গিলে খাবার কথা ভাবেননি, তিনি এটি ভেবেছিলেন যে আমি এই প্রস্রাব বিয়ারের মতো একটু চুমুক দিয়ে পান করবেন। আর তাই করেছেন তিনি!
অনেকেই কিন্তু এই ঘটনার কারণে সোশ্যাল মিডিয়ার কমেন্টও করেছেন। যে সত্যিই কি প্রস্রাবে চুমুক দিলে শরীরের জন্য উপকারী না শরীরের কোনও কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে?
এবিষয়ে চিকিৎসকেরাও কিন্তু নিন্দা করেছেন। তারা মূত্র পান না করার পরামর্শ দিয়েছেন। এক বিশেষজ্ঞর মতে, অভিনেতার এই মতামতের জন্য তিনি কিন্তু যথেষ্ট নিন্দা করেছেন। তিনি এও বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা যেন কখনোই এই মূত্র পান না করেন।
তিনি আরও বলেন, প্রস্রাব পান করলে যেকোনও রকম স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় তা কিন্তু একদমই নয়। এর কোনও বিজ্ঞানভিত্তিক কোনও প্রমাণও নেই। প্রস্রাব খাওয়া কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। তাঁর অনেক কারণও রয়েছে।
প্রত্যেকটি মানবদেহের খাবারের মাধ্যমে ও অন্যান্যভাবে বেশ কিছু ক্ষতিকারক রেচন পদার্থ শরীরে তৈরি হয়। আর সেগুলি শরীরে মূত্রের মাধ্যমেই বের হয় অর্থাৎ দেহ থেকে রেচন পদার্থ বের করে দেওয়ার অত্যতম মাধ্যমই হল মূত্র। আর এতে অনেক ক্ষতিকারক রাসায়নিক, ব্যাকটেরিয়া সহ একাধিক খারাপ উপাদান থাকে। প্রস্রাব কিন্তু কখনোই জীবাণুমুক্ত নয়। আর এটি কিন্তু রাসায়নিক। যা খেলে শরীরের ক্ষতি হতে পারে।
তিনি আরও বলেন, অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লাইম লাইট কাড়ার জন্য এই কথা বলেছেন। তাছাড়া এই নিজের প্রস্রাব নিজের খাওয়া একদমই ঠিক নয়। আর এটি খাওয়া কিন্তু শরীরের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাই এটি খাওয়ার আগে সাবধান হওয়া দরকার সকলের!












Click it and Unblock the Notifications