বিচ্ছেদের জন্য ৪০০ কোটি টাকা খসাতে হয়েছিল হৃত্বিককে, বলিউডে এমনই দামি ডিভোর্স হয়েছে কোন তারকাদের

বিচ্ছেদের জন্য ৪০০ কোটি টাকা খসাতে হয়েছিল হৃত্বিককে, বলিউডে এমনই দামি ডিভোর্স হয়েছে কোন তারকাদের

বিচ্ছেদের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন বলিউডের তাবর অভিনেতারা। সেই তালিকায় হৃত্বিক, ফারহান, সইফ আলি খানরা যেমন আছেন। তেমনই বিচ্ছেদের জন্য কোটি কোটি টাকা খোরপোস দাবি করেছেন এমন অভিনেত্রীও রয়েছেন। সেই তালিকায় করিশ্মা, অমৃতা সিংও রয়েছেন।

ডিভোর্স দিতে কত টাকা চেয়েছিলেন করিশ্মা

ডিভোর্স দিতে কত টাকা চেয়েছিলেন করিশ্মা

বলিউডের একসময়ের সুপারস্টার করিশ্মা কাপুর। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর করিশ্মার বিয়ে হয়েছিল সঞ্জয় কাপুরের। কিন্তু সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। সঞ্জয় কাপুরের স্বভাবের কারণেই করিশ্মা বিচ্ছেদের জন্য তৎপর হয়। ২০১৪ সালে তাঁরা বিচ্ছেদের জন্য আবেদন জানান। দু বছর মামলা চলার পর ২০১৬ সালে আইনত তাঁরা ডিভোর্স পান। তাতে সঞ্জয় কাপুরের কাছ থেকে মোটা টাকা খোরপোস আদায় করেছিলেন করিশ্মা। খারে সঞ্জয়ের বাবার বাড়ি এবং তাঁদের দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে দিতে হয়েছিল। যার মাসিক সুদ ১০ লক্ষ টাকা হয়।

ফারহান আখতার-অধুনার ডিভোর্স

ফারহান আখতার-অধুনার ডিভোর্স

১৬ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটিয়েছেন ফারহান আখতার এবং অধুনা আখতার। অধুনাকে কোনও এককালীন টাকা না দিলেও জানা গিয়েছে মুম্বইয়ের ব্যান্ড স্ট্যান্ডে ১০,০০০ স্কোয়ার ফুটের একটি বাংলো অধুনাকে কিনে দিতে হয়েছিল ফারহান আখতারকে। সেই সঙ্গে সন্তানের ভরন পোষণের সব খরচ দিেত হয় ফারহান আখতারকে।

হৃত্বিক-সুজেনের ডিভোর্স

হৃত্বিক-সুজেনের ডিভোর্স

বলিউডের সবচেয়ে দামি ডিভোর্স বলা হয় হৃত্বিক-সুদেনের ডিভোর্সকে। হৃত্বিককে ডিভোর্স দেওয়ার জন্য ৪০০ কোটি টাকা চেয়েছিলেন সুজেন। কিন্তু তাতে রাজি হননি হৃত্বিক। কিন্তু পরে ৩৮০ কোটি টাকা দিয়ে সুজেনের সঙ্গে বিচ্ছেদ পাকা করেন হৃত্বিক। ১৩ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটাব তারকা অভিনেতা।

সইফ-অমৃতা সিংয়ের বিচ্ছেদ

সইফ-অমৃতা সিংয়ের বিচ্ছেদ

সইফ আলি খানকে ডিভোর্স দেওয়ার জন্য মোটা টাকা খোরপোস চেয়েছিলেন অমৃতা সিং। ১৩ বছরের বিবাহিত জীবন হলেও অমৃতা সিং সইফের থেকে অনেকটাই বড়ছিলেন। সম্ভবত সেই কারণেই বেশিদিন স্থায়ী হয়নি তাঁদের বিবাহিত জীবন। করিনাকে বিয়ে করার জন্য অমৃতার সঙ্গে বিচ্ছেদে তৎপর হয়েছিলেন সইফ। একটি সাক্ষাৎকারে সইফ জানান তিনি অমৃতাকে ৫ কোটি টাকা খোরপোস দেওয়ার কথা জানিয়েছিলেন। তার মধ্যে আড়াই কোটি টাকা িতনি দিয়েও দিয়েছেন। এছাড়া ছেলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তাঁকে ১ লক্ষ টাকা করে মাসে দেন সইফ।

সঞ্জয় দত্ত ও রেহা পিল্লাইয়ের বিচ্ছেদ

সঞ্জয় দত্ত ও রেহা পিল্লাইয়ের বিচ্ছেদ

সঞ্জয় দত্তের সঙ্গে রেহা পিল্লাইয়ের বিচ্ছেদও কম দামি ছিল না। রেহাকে ভীষণই ভালবাসতেন সঞ্জয়। কিন্তু তখন টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন রেহা। সঞ্জয় দত্তকে ডিভোর্স দিতে মুম্বইয়ে সমুদ্র সৈকতে একটি বিলাসবহুল বাংলো এবং একটি গাড়ি দিতে হয়েছিল রেহাকে।

আদিত্য চোপড়া ও পায়েল খান্না

আদিত্য চোপড়া ও পায়েল খান্না

পায়েল খান্নার সঙ্গে শৈশবের প্রেম ছিল আদিত্য চোপড়ার। কিন্তু পরে রানি মুখার্জির প্রেমে পড়েন আদিত্য। পায়েল তখন ডিভোর্স দিতে বেঁকে বসেছিেলন। বিপুল অর্থ দাবি করে বসেছিলেন পায়েল। এই নিয়ে দীর্ঘ টানা পোড়েন পর অবশেষে দুজনের মধ্যে মধ্যস্থতায় একটি পরিমিত অঙ্কের টাকা খোরপোস হিসেবে দেওয়া হয় পায়েলকে।

আমির খান- রিনা দত্তের ডিভোর্স

আমির খান- রিনা দত্তের ডিভোর্স

আমির খানের সঙ্গে রিনা দত্তের ডিভোর্সও কম দামি ছিল না। আমির তখন কিরন রাওকে বিয়ে করতে মরিয়া। মীরা ডিভোর্সের জন্য মোটা টাকা চেয়ে বসেছিলেন । শেষে মোটা টাকা দিয়েই রিনার কাছে ডিভোর্স পান আমির। তবে কত টাকা তিনি রিনাকে দিয়েছিলেন সেটা কখনও প্রকাশ্যে আনেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+