Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চ্যাডউইক বোসম্যানকে শ্রদ্ধা জানিয়ে মুক্তি পেল ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার-এর টিজার

অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে মুক্তি পেল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আগামী ছবি 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার'-এর টিজার। এটি একটি সুপার হিরো ভিত্তিক চলচ্চিত্র। অবশ্য হলিউডে সুপার হিরোদের নিয়ে চলচ্চিত্র নতুন কিছু ঘটনা নয়। তবে সবক্ষেত্রেই বিশেষ চমক দিয়ে থাকে বিখ্যাত প্রযোজনা সংস্থা মার্ভেল। প্রয়াত কার্টুনিস্ট স্ট্যান লির সৃষ্ট কমিকস চরিত্র ব্ল্যাক প্যান্থারকে ঘিরে আলাদা আকর্ষণ থাকে সব দর্শকদের মনে। কিন্তু এক্ষেত্রে ব্ল্যাক প্যান্থার চরিত্রে জনপ্রিয় অভিনেতা চ্যাডউইক বোসম্যান ক্যান্সার আক্রান্ত হয়ে প্রয়াত হওয়ার পর একরকম অনিশ্চিত হয়ে পড়েছিল ব্ল্যাক প্যান্থারের ভবিষ্যৎ। কিন্তু সব বাধা কাটিয়ে সম্পূর্ণ অন্য মোড়কে এবার গল্প সাজিয়ে বড় পর্দায় আসতে চলেছে ব্ল্যাক প্যান্থারের এই সিক্যুয়েল। ভারতে হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। মার্ভেল কমিকস চরিত্র ব্ল্যাক প্যান্থার অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই ছবির অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে তার টিজার সামনে নিয়ে এল মার্ভেল। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের নভেম্বর মাসে।

অনবদ্য অ্যাঞ্জেলা বাসেট

অনবদ্য অ্যাঞ্জেলা বাসেট

গোটা টিজারটি দেখলে বোঝা যাচ্ছে যে ছবিটি অনেকাংশেই উয়োমেন পাওয়ারের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। সম্পূর্ণ অ্যাকশন ভিত্তিক সিনেমায় একটি অত্যন্ত আবেগঘন দিকও থাকতে চলেছে বলেই আভাষ পেয়েছেন দর্শকরা। 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার'এ অভিনেত্রী অ্যাঞ্জেলা বাসেটকে দেখা যেতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকায়। ছবিতে এক আবেগপ্রবণ রানির চরিত্রে অভিনয় করছেন তিনি। ট্রেলরের মাধ্যমে নায়িকার চরিত্রে কে আছেন তা দেখা গেলেও নায়কের চরিত্রে কে রয়েছেন তা এখনো স্পষ্ট নয়। একটি বিশেষ ঢাকা পোশাকে একজনকে দেখা গিয়েছে, কিন্তু তিনি কে তা এখনও স্পষ্ট করা হয়নি।

 ওয়াকান্ডার আগামী গল্প

ওয়াকান্ডার আগামী গল্প

ব্ল্যাক প্যান্থার সিনেমায় ওয়াকান্ডা আসলে পূর্ব আফ্রিকার একটি কাল্পনিক দেশ। সেখানকার সাম্রাজ্যের পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে ছবিটি। এই সিক্যুয়েলে একটি শিশুকে জলের নীচে জন্মাতে দেখা গিয়েছে। পরিচালক রায়ান কুগলার নির্মিত আসন্ন মার্ভেল ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের ভবিষ্যত ২০২০ সালে চ্যাডউইক বোসম্যানের মৃত্যুর পর থেকেই অনেকটা অনিশ্চিত ছিল। কিন্তু সব দর্শকদের প্রত্যাশা পূরণ করতে অবশেষে সেটি মুক্তি পেতে চলেছে।

চ্যাডউইক ফরএভার

এই ছবির মাধ্যমেই ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করা চ্যাডউইক বোসম্যানকে শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক। ২০১৮ সালে ব্ল্যাকপ্যান্থারে তাঁর অভিনয় মানুষের মনে এখনো রয়ে গিয়েছে। কিন্তু ২০২০ সালে কোলন ক্যান্সারে মৃত্যু হয় তাঁর। এরপরেই ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু তাঁকে শ্রদ্ধা জানিয়েই ছবিটির শেষ পর্ব দিয়ে সমাপ্তি ঘটতে চলেছে বলে খবর। চলতি বছরের ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+