Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বস হল্লা বোল-এ সমর্থন ছিল না সলমন খানের

মুম্বই, ২৯ জানুয়ারি : বিগ বস ৮ -এ মেয়াদ বাড়িয়ে বিগ বস হল্লা বোল-এ রূপান্তর করার পক্ষে কখনওই ছিলেন না অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান। সলমনের অপছন্দ সত্ত্বেও কালার্স চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে সঞ্চালনা ছাড়ার সিদ্ধান্ত নেন সলমন খান।

আরও পড়ুন : (ছবি) বিগ বস ৮: সলমন খান ও গৌতম গুলাটি মিলে দর্শকদের বোকা বানাচ্ছেন!

আরও পড়ুন : বিগ বস ৮ : 'করিশ্মার আচরণ বিরক্তিকর', অবশেষে মুখ খুললেন (প্রাক্তন) বয়ফ্রেন্ড রুষভ চোকসি!

সলমন যখন বিগ বস ৮ -এর সঞ্চালনা ছেড়েছিলেন তখন বলা হয়েছিল, বজরঙ্গী ভাইজানের শুটিংয়ের ডেট থাকায় বিগ বসের সঞ্চলনা করতে পারবেন না সলমন। কিন্তু সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, অনুষ্ঠানের মেয়াদ বাড়ানোর পরিকল্পনাই পছন্দ ছিল না সলমনের। সলমন চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, বিগ বস -৮ এর প্রতিযোগীদের মধ্যে থেকে ১ জনকে জয়ী ঘোষণা করার পর ওই স্লটেই সম্পূর্ণ নতুন একটি অনুষ্ঠান শুরু করার জন্য।

বিগ বস হল্লা বোল-এ সমর্থন ছিল না সলমন খানের

কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের কাছে অন্য কোনও অনুষ্ঠান তৈরি না থাকায় বিগ বসে-র মেয়াদ বাড়ানো ছাড়া অন্য কোনও উপায় ছিল না। সলমন যখন অনুষ্ঠানের সঞ্চালনা করতে অস্বীকার করেন, তখন ফারহা খানকে তাঁর জায়গায় নিয়ে আসা হয়। নাম দেওয়া হয় বিগ বস হল্লা বোল।

যদিও মিডিয়া সূত্রে খবর, দর্শকদের চমকে দিয়ে বিগ বস-এর চূড়ান্ত পর্বের সঞ্চালনায় ফের দেখা যেতে পারে সলমন খানকে। আবার অনেকে বলছেন, এটা নিশ্চিত যে ফাইনাল পর্বের সঞ্চালনাও করবেন না সলমন।

সলমনের চলে যাওয়াটা অনেক দর্শকই প্রথমদিকে মেনে নিতে না পারলেও টিআরপি-তে তার খুব একটা প্রভাব পড়েনি বলেই চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কী চ্যানেল এটাই দেখাতে চাইছে যে সলমনকে নিয়ে বা সলমনকে ছাড়া উভয়ভাবেই বিগ বস পছন্দ করছে দর্শক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+