Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) বিগ বস ৮: সলমন খান ও গৌতম গুলাটি মিলে দর্শকদের বোকা বানাচ্ছেন!

বিগ বস ৮ পর্বের প্রথম থেকেই গৌতম গুলাটির দিকে সবার নজর গিয়েছে। ছোটপর্দায় দেখা গিয়েছে গৌতমের অদ্ভুদ মজাদার বা বিরক্তিকর সব আচরণ নজর কেড়েছে। গৌতমের আচরণে বারবার চমকে উঠেছেন সল্লুভাই, কখনও আশ্চর্য হয়ে জানতে চেয়েছেন যে আসল গৌতমও ঠিক পর্দার গৌতমের মতোই কি না। কারণ গৌতমকে খুব একটা কাছ থেকে চেনেন না সলমন।

এতটা সবার জানা। কিন্তু আসল যে কথাটা দর্শকরা জানেন না তা হল এই পুরো ঘটনাটাই চিত্রনাট্য। আসলে গৌতম এবং সলমন একে অপরকে খুব ভালভাবে চেনেন। একে অপরের বন্ধু। এমনকী জিমও দুজনে বহুবার একসঙ্গে করেছেন।

বিগ বসের সঞ্চালক হিসাবে সলমনকে দেখা দেলেও মেহেক চহল, সানা খান, নিকেতন মোদক এবং তনিশা মুখোপাধ্যায় বিগ বসের এই প্রতিযোগিরা কখনও বন্ধু বা কখনও সলমনের পছনের প্রতিযোগী হিসাবে উঠে এসেছেন। প্রায় প্রত্যেক সিজনেই সঞ্চালক সলমনের উপরে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এবারের সিজনেও আলি কুলি মির্জা এবং পুনিত ইসারও সলমনের পরিচিত গোষ্ঠীরই অন্যতম। তবে গৌতমও যে সলমনের ঘণিষ্ঠ সে বিষয়টা এতদিন কিন্তু চাপা ছিল।

২০১০ সাল থেকে একে অপরের বন্ধু সলমন ও গৌতম। বিগ বস-এর অধিকাংশ তারকাদের জনসংযোগের দিকটা যার দায়িত্বে থাকে সেই দালে ভাবওয়াগড় ২০১০ সালে সলমন ও গৌতমের একসঙ্গে বেশ কিছু ছবি দেখিয়েছেন তার টুইটার অ্যাকাউন্টে। আমরা তো দেখে অবাক। এখনও কী মনে হয় বিগ বস স্ক্রিপটেড নয়?

সলমন ও গৌতমের কয়েকটি ছবি নীচে দেওয়া হল।

সলমন ও গৌতম

সলমন ও গৌতম

২০১০ সাল থেকে একে অপরের বন্ধু সলমন ও গৌতম। এমনকী জিমও দুজনে বহুবার একসঙ্গে করেছেন।

একসঙ্গে কাজ

একসঙ্গে কাজ

সলমন খানের বহু সিনেমায় পর্দার পিছনে কাজ করেছেন গৌতম।

বিগ বস ৮

বিগ বস ৮

বিগ বস ৮ শুরু হওয়ার অনেক আগে থেকেই গৌতমকে চিনতেন সলমন। এবং গৌতমের অদ্ভুদ আচরণ সম্পর্কেও যথেষ্টই ওয়াকিবহাল ছিলেন সলমন।

গৌতম গুলাটি

গৌতম গুলাটি

গৌতম আগে একবার বলেছিলেন সলমনের কথাতেই তিনি বিগ বস ৮-এ এসেছেন। আর তাই হয়ত গৌতমের প্রতি একটু নরম সল্লুভাই।

সলমন খান

সলমন খান

ছোটপর্দায় দেখা গিয়েছে গৌতমের অদ্ভুদ মজাদার বা বিরক্তিকর সব আচরণ নজর কেড়েছে। গৌতমের আচরণে বারবার চমকে উঠেছেন সল্লুভাই, কখনও আশ্চর্য হয়ে জানতে চেয়েছেন যে আসল গৌতমও ঠিক পর্দার গৌতমের মতোই কি না। কারণ গৌতমকে খুব একটা কাছ থেকে চেনেন না সলমন। কিন্তু বাস্তবটা অন্যরকম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+