'বিদ্রোহী গায়করা চুপ?, আরজি কর কাণ্ডে নাম না করে নচিকেতাদের নিশানা করলেন সঙ্গীত শিল্পী
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মম ভাবে ধর্ষণ করে খুন করার ঘটনায় তোলপাড় গোটা দেশ। শহরের অনেক শিল্পীরাই এই ঘটনার প্রতিবাদে ময়দানে নেমেছেন। কিন্তু বুদ্ধিজীবীদের তেমন দেখা নেই।
যাঁরা নিজেদের প্রতিবাদী বুদ্ধিজীবী বলে দাবি করে থাকেন তাঁদের কেন রাস্তায় দেখা যাচ্ছে না। এতো বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও রাস্তায় নামা তো দূরর কথা তাঁরা সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত একটি শব্দ খরচ করে না। এক কথায় নাম না করে প্রতিবাদী সঙ্গীত শিল্পী নচিকেতাকে নিশানা করেছেন অনিন্দ্য বোস।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'বুদ্ধিজীবিরা' চুপ বিদ্রোহী'গায়করা?কিম্বা ভীষণ' সহানুভূতিশীল'কবি/কবিনী?!বাদবাকী 'শিল্পী'রা?আপনারা মৃত...জানেন?কালকে আপনার ঘরেও এই বিপদ ঘটতে পারে...ভেবেছেন?তখন আপনিও 'ড্যারাং ড্যারাং' সমেত 'খবর'!!! যান...পয়সা,অ্যাওয়ার্ড,নাম,যশ,প্রতিপত্তি,বিদেশ ভ্রমণ...সব কামিয়ে নিন...তারপর কোথায় যে যাবেন! মরবেন আপনিও, আমিও... শিরদাঁড়া সোজা রেখে 'বিদায়' নেবো '
শহরের বুকে এতোবড় ঘটনা নিয়ে বুদ্ধিজীবী মহলের কাউকেই তেমন মুখ খুলতে দেখা যায়নি। আগামী ১৪ অগাস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রিমঝিম রাতের শহরে মেয়েদের জমায়েতের আহ্বান জানিয়েছেন। তাতে সাড়া দিয়েছেন বিদীপ্তা, অপর্ণা সেন, স্বস্তিকা সহ একাধিক অভিনেত্রী।
শুধু কলকাতা নয় জেলায় জেলায় এই কর্মসূচি পালন করার ডাক দিয়েছেন তাঁরা। এবার আর কারোর ভরসা নয় নিজেদের নিরাপত্তা নিজেদের হাতে তুলে নিতে হবে। এই শহর আমারও, এই রাজ্য আমারও এই দেশ আমারও বুঝিয়ে দিতে হবে জানিয়েছেন তাঁরা। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত , সৌরভ গাঙ্গুলিও ঘটনার তীব্র নিন্দা করেছেন। কিন্তু কোনও ভাবে কোনও প্রতিবাদী সঙ্গীত শিল্পীকে এই প্রতিবাদের মঞ্চে দেখা যায়নি।
এখানে যে বিদ্রোহী গায়ক বলতে নচিকেতাই ইঙ্গিত করেছেন তিনি। কারণ কয়েকদিন আগেই তাঁকে বিশেষ সম্মান দিয়েছে রাজ্য সরকার। মহানায়ক সম্মান দিয়েছে রাজ্য সরকার। ২১ জুলাইয়ের মঞ্চে প্রতিবাদী সত্ত্বা নিয়ে গাইতে শোনা গিয়েছে সেই নচিকেতা-কবির সুমনদের আজ কেন কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications