অভিনেতা সোহম এবার প্রযোজক, ‘কলকাতার হ্যারি’র ট্রেলার এবার প্রকাশ্যে

হ্যারিপটারকে চেনেন না বা তার অভনীত সিনেমা দেখেননি এমন মানুষের সংখ্যা এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। এবার বাংলায় আছে 'কলকাতা হারি’। আসন্ন সিনেমার প্রযোজক সোহম চক্রবর্তী। সিনেমাতে অভিনয় করবেন তিনি। ছবিটি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বাদ যাচ্ছে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও নামও। ছবির অন্যতম আকর্ষণ হিসেবে থাকবেন তিনি বলে জানা গেছে।

 ‘কলকাতার হ্যারি’র ট্রেলার এবার প্রকাশ্যে


অনুগামীদের প্রশ্ন কবে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি? জানা গেছে সিনেমাটি মুক্তি পাবে গরমের ছুটিতে। প্রকাশ্যে এসছে হ্যারির ট্রেলারও। একটি স্কুলবাসের চালক হ্যারি। সেই চরিত্রেই দেখা মিলবে অভিনেতার। স্কুল পড়ুয়ারা হ্যারির গল্প শুনতেই ভালবাসে। সকলে ভালবাসে তার বাসে যেতে। সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মানে বুম্বাদা।

অনেকদিন ধরেই সিনেমার সঙ্গে যুক্ত অভিনেতা সোহম। এবার প্রযোজকের আসনে বসবেন তিনি। এটাই তার প্রথম ছবি। প্রায় ছোট থেকে বড় হতে দেখেছেন বুম্বাদা। শিশুদের কথা মাথায় রেখে অ্যানিমেশন বেশ কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে। মে মাসের ছয় তারিখ সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'কলকাতার হ্যারি’। কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে সকলে।

১৯৮৮ সাল থেকে সোহম তার কর্মজীবন শুরু করেন। টলি অভিনেতা ১৯৮৮ সালে বাংলা সিনেমা ছোট বউ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। তখন তার ৩ বছর বয়স ছিল। পরের তার প্রথম মুখ্য ভূমিকায় ছবি চাঁদের বাড়ি। তার পরের ছবি বাজিমাৎ। তারপরে অভিনেতা প্রেম আমার সিনেমায় অভিনয় করেন। এরপর তিনি জিনা, রহস্য, সোলজার প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর তিনি করেন অমানুষ। এই ছবিতে তিনি বিনোদ নামক এক অনাথের চরিত্রে অভিনয় করেন। এই ছবিও সাফল্যমন্ডিত হয়। পরবর্তীতে রাজ চক্রবর্তী পরিচালিত বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রে তিনি চমৎকার অভিনয় করেন। সে সময় তিনি কিন্তু বিশেষভাবে জনপ্রিয় জন। তবে, এবার তিনি প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করলেন। তার সিনেমা কেমন হবে, তার জন্যই অধীর আগ্রহে অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+