'ঠোঁটের সুখ'-এর ঠিকানা দিচ্ছে পাওলি-আবিরের 'তৃতীয় অধ্যায়'-এর এই ভিডিও
বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! আর বসন্ত আসারা মানেই প্রেমের মরশুম। ভ্যালেন্টাইন্স ডে-র আবহ।
বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! আর বসন্ত আসারা মানেই প্রেমের মরশুম। ভ্যালেন্টাইন্স ডে-র আবহ। এবার ভ্যালেন্টাইন্স ডে-র আগে ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে পাওলি দাম, আবির চট্টোপাধ্যায় অভিনীত 'তৃতীয় অধ্যায়'।

ছবির গান 'হাজার বছর ' মুক্তি পেয়েছে সদ্য। ছবির এই গানে রীতিমত মেতে রয়েছে সোশ্যাল মিডিয়া। মনোজ মিশিগানের ছবি 'তৃতীয় অধ্যায়'-এর এই গানের সুরে মন মজেছে নেটিজনদের। মেঘনা মিশ্র ও পাপনের গাওয়া এই গান আপাতত মন মজিয়েছে দর্শকদের। ছবির গল্প এক স্পোর্টস ট্রেনারকে নিয়ে।
তবে স্পোর্টস ট্রেনারের গল্পই শুধু নয়,তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক পুরনো প্রেমের কাহিনিই মূলত 'তৃতীয় অধ্যায়' ছবিতে উঠে এসেছে। তিনটি আলাদা চ্যাপ্টারে ছবিটি বাগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications