Tollywood: স্টুডিও পাড়ার অচলাবস্থা কাটাতে প্রসেনজিতের বাড়িতে পরিচালকরা, কী হল বৈঠকে
স্টুডিও পাড়া খাঁ খাঁ করছে। সব সিরিয়ালের শ্যুটিং বন্ধ। টেকনিশিয়ান এবং পরিচালকদের বিবাদের জেরে চরম অচলাবস্থা তৈরি হয়েছে স্টুডিও পাড়ায়। এই পরিস্থিতি থেকে কাটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে বৈঠকে বসেছিলেন পরিচালকরা। সেখানে উপস্থিত হয়েছিলেন শিবপ্রসাদ থেকে শুরু করে রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ সকলেই।
বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে শিবপ্রসাদ হাত জোর করে টেকনিশিয়ানদের অনুরোধ করেছেন, হাতজোড় করে বলছি, যে আপনারা বিবেচনা করুন, ভাবুন, আপনারা প্রত্যেকে খুব কাছের মানুষ। একই সুর শোনা গিয়েছে রাজ চক্রবর্তীর মুখেও। ইগো ফুলে হাত মেলানোর বার্তা দিয়েছেন তিনি।

বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে শিবপ্রসাদ হাত জোর করে টেকনিশিয়ানদের অনুরোধ করেছেন, হাতজোড় করে বলছি, যে আপনারা বিবেচনা করুন, ভাবুন, আপনারা প্রত্যেকে খুব কাছের মানুষ। একই সুর শোনা গিয়েছে রাজ চক্রবর্তীর মুখেও। ইগো ফুলে হাত মেলানোর বার্তা দিয়েছেন তিনি।
পরিচালক গৌতম ঘোষও বলেছেন, অচলাবস্থা কাটুট আমরা সকলেই চাইছি। তিনি বলেছেন আমরা ভালবেসে সমস্যা মেটাতে চাই। দুই তরফকেই এগিয়ে এসে সমস্যা মেটাতে হবে বলে অনুরোধ করেছেন বর্ষিয়ান পরিচালক। প্রসেনজিত চট্টোপাধ্যাও বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেন মান সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে। সকলে মিলে সেই ইগো থেকে বেরিয়ে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরি।
গত কয়েকদিন ধরেই টেকনিশিয়ান অ্যাসোশিয়েশনের সঙ্গে এডিটর্স গিল্ডের বিরোধ তৈরি হয়েছে। গিল্ডের নিয়ম ভেঙে পরিচালক রাহুল বাংলাদেশের ওবেব সিরিজের শ্যুটিং করেছেন বলে অভিযোগ । তারপরেই টেকনিসিয়ানরা কাজ বন্ধ করে দেন। পরিচালক বাংলাদেশে গিয়ে বাকি কাজ শেষ করেন। ফিরে আসার পর তাঁর শ্যুটিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল এডিটর্স গিল্ড। এবং টেকনিশিয়ান অ্যাসোশিয়েশন। এডিটর্স গিল্ড আলোচনার মাধ্যমে তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু তা করতে নারাজ। তারা অনড় অবস্থান নিয়েছে।
শনিবার টেকনিশিয়ানরা কেউ শ্যুটিংয়ে যোগ দেয়নি। স্টুডিও পাড়ায় এই নিয়ে চরম অস্থিরতা তৈরি হয়। রবিবার আরও অস্থিরতা তৈরি হয়। শ্যুটিং বয়কট করে টেকনিশিয়ানরা। পরিচালক রাহুলের পাশে এসে দাঁড়ান দেব, পরমব্রত থেকে শুরু করে টলি পাড়ার তাবর অভিনেতা এবং পরিচালকরা। সোমবার সিরিয়ালেরও শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে টলি পাড়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications