Rahool-Federation conflict: নজিরবিহীন সংঘাতে বন্ধ হল শুটিং! একাধিক জনপ্রিয় সিরিয়াল এবার দেখবেন কীভাবে?
Rahool-Federation conflictঃ সংঘাত চরমে! সোমবার সকাল থেকে সমস্ত বাংলা সিনেমা এবং সিরিয়ালের শুটিং বন্ধ। রবিবার রাতেই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানায় ডিরেক্টর্স গিল্ড। যেখানে স্পষ্ট বলা হয়েছে, '' যত দিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে তত দিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে ((Bengali Tollywood Industry) সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে''।
আর আজ সোমবার, ২৯ জুলাই থেকেই তা কার্যকর হবে। বেশির ভাগ পরিচালকের আবেগ এবং মতামতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে গিল্ডের তরফে জানানো হয়েছে। ফলে একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকের উপর এর প্রভাব পড়বে। যার প্রভাব বাংলার প্রত্যেক ঘরে পড়বে বলে আশঙ্কা। অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ থাকার ফলে নতুন পর্ব নাও আসতে পারে বলে আশঙ্কা (Rahool-Federation conflict) ।

বলে রাখা প্রয়োজন, পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)-কে ঘটনার সূত্রপাত। তিনি নাকি নিয়ম না মেনে শুটিং করেছেন। আর সেজন্য তাঁকে তিনমাসের মধ্যে সাসপেন্ড করে ফোরাম। যা নিয়ে শুরু হয় বিতর্ক। প্রবল চাপের মুখে কার্যত সাসপেনশনের পথ থেকে সরে আসে ফোরাম। গত শনিবার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। কলাকুশলীরা সবাই আসলেও টেকনিশিয়নরা কেউ যোগ দেননি। যা নিয়ে ফোরাম এবং গিল্ডের সংঘাত চরম আকার নেয়।
ময়দানে নামে নামে আর্টিস্টদের সংগঠন (Rahool-Federation conflict)। ফোরামের দাবি, পরিচালক হিসাবে তাঁরা রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)-কে মানবেন না। এই অবস্থায় সোমবার থেকেই কর্মবিরতিতে তাঁরাও যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী সহ একাধিক পরিচালক। আর এরপরেই ডিরেক্টর্স গিল্ডের তরফে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হল।
এই বার্তার প্রেক্ষিতে ইতিমধ্যে বাংলার একাধিক পরিচালকদের সই নেওয়া হয়েছে। যেখানে রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনীক দত্ত, অতনু ঘোষ, দেবালয় ভট্টচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ একাধিক শীর্ষ পরিচালকরা সই করেছেন বলে জানা গিয়েছে।
এরপরেই আজ সোমবার থেকে সমস্ত বাংলা সিনেমা-সিরিয়ালের শুটিং বন্ধ (Rahool-Federation conflict)। টালিগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টুডিও টেকনিশয়ন স্টুডিও। সেই এলাকা সকাল থেকে একেবারে কলাকুশলীরদের ভিড় লেগে থাকত। চরম ব্যস্ততা থাকত। কিন্তু আজ সকাল থেকে সব শান্ত। শুনশান টেকনিশন সহ টালিগঞ্জের একাধিক স্টুডিও।












Click it and Unblock the Notifications