' দেবী নই, রক্ত মাংসের মানুষ'..পথে নামবেন স্বস্তিকা, কী লিখলেন প্রসেনজিৎ
আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে সামিল হয়েছেন টলিপাড়ার তারকারাও। একের পর এক সোশ্যাল মিডিযায় পোস্ট করছেন তাঁরা। মঙ্গলবারের প্রতিবাদ মিছিলেন সামিল হয়েছিলেন টলি পাড়ার অনেকেই। বুধবার আবার রাত জাগার কর্মসূচিতে সামিল হচ্ছেন তাঁরা।
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় রাত জাগা কর্মসূচির প্রচার চালিয়ে যাচ্ছেন। বুধবারেও তিনি সোশ্যাল মিডিয়ায় সকলকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন আমরা কেউ দেবী নই রক্ত মাংসের মানুষ। আমাদেরও বাঁচার অধিকার আছে।

শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় প্রথম যে যাত্রী এই রাত জাগা কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তাঁর বার্তাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বস্তিতা। সেই ভিডিওতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী বলেছেন, এটা মেনে নিতে না পেরে নিজেই স্বাধীনতা দিবসের আগের দিন রাতের রাস্তায় মহিলাদের দখল নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেটা যে এতোটা সাড়া পাবে সেটা ভাবতে পারিনি।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সেই গবেষক ছাত্রী বলেছেন, আমি চেয়েছিলাম স্বাধীনতা দিবসের সূর্য এবার নতুন বার্তা নিয়ে উঠুক। সেটাই চেয়েছিলেন তিনি। নারী নয় মানুষ হিবেসে পরিচয় হোক তাঁদের যে ভাবে যে ভাবনা নিয়ে মেয়েদের বিচার করা হয় সেটার উর্ধ্বে ওঠার প্রয়োজন হয়ে পড়েছে এবার। তিনি বলেছেন অবার আর শাড়ি, শাড়ির আঁচল নয় একজন রক্ত মাংসের মানুষ হিসেবে যেন মেয়েদের পরিচয় হয় সেই বার্তা দিয়েছেন তিনি।
টলিপাড়ার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনিও। এই ঘৃণ্য অপরাধের বিচার চাই সরব হয়েছেন তিনিও। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আরজি করের ঘটনায় মর্মাহত তিনি। নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, 'এই অপূরণীয় ক্ষতির তো কোনও ক্ষমা নেই। যে কষ্টের মধ্যে দিয়ে ওঁর প্রিয়জনেরা যাচ্ছেন সেই কষ্ট শেষ করার মতো আমার কাছে কোনও শব্দ নেই। হ্যাঁ, আমিও ন্যায়বিচার দাবি করছি। আমাদের সকলের একজোট হতে হবে। সত্যি যাতে সামনে আসে তা দেখতে হবে। চলুন সবাই এক হই। নির্যাতিতার বিচার চাই। এই ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটতে পারে।
https://www.facebook.com/photo?fbid=1095478861933642&set=a.272004060947797












Click it and Unblock the Notifications